ঢাকা ১১:০১ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন জোনাকী শিল্পীগোষ্টি সুনামগঞ্জ জেলা শাখার সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন নবনিযুক্ত গাইবান্ধা ডিসিকে বিএনপি নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা রিংকি হত্যা: ন্যায়বিচারের দাবিতে উলিপুরে মানববন্ধন বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান সাত বছর পর নাটকে ফিরলেন শার্লিন ফারজানা `২৪-এর আন্দোলন ফাইনাল যুদ্ধ নয়, এটা ছিল যুদ্ধের রিহার্সেল’ অস্ট্রেলিয়া সফরের অভিজ্ঞতা সামনে কাজে লাগাতে চান শান্ত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন, ডাকসু ভিপির সংহতি

নিজস্ব প্রতিবেদক: গণভোট-২০২৬ এর রায় বাস্তবায়নসহ তিন দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী মো. সাদিক মুনওয়ার মুনেম। বুধবার (৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে তিনি এই কর্মসূচি শুরু করেন।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী এবং মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের কার্যনির্বাহী সদস্য মো. সাদিক মুনওয়ার মুনেম। পরবর্তীতে তাঁর সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থী সংহতি জানিয়ে কর্মসূচিতে যোগ দেন।

বুধবার রাতে ডাকসুর ভিপি সাদিক কায়েম অনশনস্থলে উপস্থিত হয়ে কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি জানান। এ সময় উপস্থিত ছিলেন ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, কার্যনির্বাহী সদস্য মিফতাহুল হুসাইন আল মারুফ, আনান ইবনে মুনির, রায়হান উদ্দিনসহ হল সংসদের নেতারা।

সংহতি জানিয়ে সাদিক কায়েম বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক মুনেম, সাকিবুর রহমান ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইকবাল হোসেন শাহীন আজ রাজু ভাস্কর্যে আমরণ অনশনে বসেছেন। গণভোটের রায় রক্ষা আর জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের যে দাবি তাঁরা তুলেছেন, তা কেবল তাঁদের একার নয়; বরং প্রতিটি ক্ষুব্ধ নাগরিকের অভিব্যক্তির বহিঃপ্রকাশ।’

বক্তব্যে আক্ষেপ প্রকাশ করে ডাকসু ভিপি বলেন, ‘জনগণের ভোটের আমানত রক্ষায় আবারও রাজপথে নামতে হচ্ছে, এটি আক্ষেপ ও ক্ষোভের বিষয়। জুলাইয়ের রাজপথ ও ফ্যাসিবাদবিরোধী লড়াই আমাদের শিখিয়েছে আপস না করা। হাজারো শাহাদাতের বিনিময়ে যে “নতুন বাংলাদেশ” আমরা পেয়েছি, তার স্পিরিটকে কোনোভাবেই ধূলিসাৎ হতে দেওয়া যায় না।’

সাদিক কায়েম আরও উল্লেখ করেন, অনশনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে ডাকসুর পক্ষ থেকে একাত্মতা প্রকাশ করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘ইনশাআল্লাহ, এই ত্যাগ আর লড়াই বৃথা যাবে না।’

উল্লেখ্য, অনশনরত শিক্ষার্থীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে– জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করা এবং গুম প্রতিরোধ ও প্রতিকারসহ গুরুত্বপূর্ণ সব অধ্যাদেশ দ্রুত সংসদে বিল আকারে উত্থাপন করা। শেষ খবর পাওয়া পর্যন্ত রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন কর্মসূচি অব্যাহত রয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল করা যাবে না। এমপি, ফজলুল হক মিলন

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ঢাবি শিক্ষার্থীর আমরণ অনশন, ডাকসু ভিপির সংহতি

আপডেট টাইম : ০৩:০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬