ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নতুন অভিযোগে স্যান্ডপেপার-কান্ড আবারও উসকে দিলেন ডি ভিলিয়ার্স নিরপরাধ মানুষকে হয়রানি করতে চায় না সরকার : গণপূর্ত প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সেনাসদস্যদের সংবর্ধনা দিলেন সেনাবাহিনী প্রধান ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৭ সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন নিরাপত্তাকর্মীদের পোশাক ও সরঞ্জাম দিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী তাহিরপুর ৪৪ কেজি গাঁ/জাসহ উপজেলার গাঁজা ও নাছির উদ্দিন বিড়ি ব্যবসার সিন্ডিকেটের অন্যতম সদস্য ইসলাম উদ্দিন গ্রে/প্তার কার্বন নিঃসরণ কমিয়ে আন্তর্জাতিক মানের গ্রিন পোর্টের পথে চট্টগ্রাম বন্দর অ্যান্টিবায়োটিক অকার্যকারিতা রোধে পদক্ষেপ নিচ্ছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিএনপির প্রচার-প্রসারে গতি আনতে ন্যাশনালিস্ট সাইবার ফোরাম গঠন

বাউবির এসএসসি পরীক্ষা শুরু ২৪ এপ্রিল, অংশ নিচ্ছে ৩১ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) পরিচালিত এসএসসি প্রোগ্রামের পরীক্ষা-২০২৬ আগামী শুক্রবার (২৪ এপ্রিল) থেকে দেশব্যাপী একযোগে শুরু হতে যাচ্ছে। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে স্থাপিত মোট ১৭০টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম ও দ্বিতীয় বর্ষ মিলিয়ে এবার মোট ৩১ হাজার ৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। এর মধ্যে ২০ হাজার ১৫৯ জন পুরুষ এবং ১০ হাজার ৮৯৩ জন নারী পরীক্ষার্থী রয়েছেন।

প্রতিবছরের মতো এবারও নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়া হয়েছে। পাশাপাশি বাউবি থেকে গঠিত ভিজিল্যান্স টিম বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব পালন করবে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.bou.ac.bd পাওয়া যাবে বলেও জানানো হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নতুন অভিযোগে স্যান্ডপেপার-কান্ড আবারও উসকে দিলেন ডি ভিলিয়ার্স

বাউবির এসএসসি পরীক্ষা শুরু ২৪ এপ্রিল, অংশ নিচ্ছে ৩১ হাজার শিক্ষার্থী

আপডেট টাইম : ০৭:৫৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬