ঢাকা ০৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত সালাফি মতবাদ অনুসারী শামীম কায়সার লিংকনকে ধর্মমন্ত্রি করে ঈমান দ্বীন অস্তিত্বের উপর ধ্বংসাত্মক আঘাত করা হয়েছে।–আল্লামা ইমাম হায়াত। মধুপুরে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন : কুষ্টিয়ায় দায়িত্ব পালনকালে সিনিয়র সাংবাদিকের ওপর হাম/লার অ/ভি/যোগ, গ্রে/ফতার ২ ভাড়াটে ‘শ্রমিকের হাট’ উত্তরায় বসে মানুষ বেচাকেনার হাঁট ! রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, নাঈমুল হাছানের বিদায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে প্রচুর ভুয়া এনআইডি কার্ড উদ্ধার কালিয়াকৈরে শিক্ষার মান উন্নয়নে শ্রেণিকক্ষের পরিবেশসহ সার্বিক শিক্ষার মান পর্যবেক্ষণ করেন ইউএনও আদাবর-মোহাম্মদপুর মৎস্যজীবী নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়, বক্তব্য রাখলেন নাদিম চৌধুরী

পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক ঃ
পিরোজপুর সদর উপজেলার রানীপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করে আইসক্রিম তৈরির দায়ে ‘রনি আইসক্রিম কারখানা’কে এক লক্ষ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।

শনিবার (২৫ এপ্রিল) পিরোজপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এস এম আল আমিন এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে রানীপুর এলাকার রনি আইসক্রিম কারখানায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে দেখা যায়, বিএসটিআই-এর কোনো প্রকার অনুমোদন ছাড়াই আইসক্রিমের মোড়কে লোগো ব্যবহার করে পণ্য বাজারজাত করা হচ্ছিল। এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে আইসক্রিম তৈরি করা হচ্ছিল।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী কারখানার প্রতিনিধি মোহাম্মদ রাকিব (২২), পিতা- রুস্তম আলী মোল্লাকে দোষী সাব্যস্ত করে ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। তবে দণ্ডিত ব্যক্তি তাৎক্ষণিক জরিমানার টাকা পরিশোধ করায় তাকে কারাদণ্ড ভোগ করতে হয়নি।

অভিযান চলাকালীন কারখানায় মজুদকৃত বিপুল পরিমাণ অস্বাস্থ্যকর ও বিষাক্ত কেমিক্যালযুক্ত আইসক্রিম জনসম্মুখে ধ্বংস করা হয়।

অভিযানে প্রসিকিউশন দাখিল করেন পিরোজপুর পৌরসভার সেনিটারি ইন্সপেক্টর মো. রুহুল আমীন সরদার।

সহকারী কমিশনার (ভূমি) জানান, জনস্বাস্থ্য রক্ষায় পিরোজপুর জেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। কোনো অসাধু ব্যবসায়ীকে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জের ডাবর এলাকায় সড়ক দূর্ঘটনায় এক আনসার বাহিনীর সদস্য নিহত

পিরোজপুরে অনুমোদনহীন আইসক্রিম কারখানায় লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ০৮:৩৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬