ঢাকা ০৫:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেনের ড্রোন হামলায় দক্ষিণ রাশিয়ার একটি রাসায়নিক কারখানায় এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (২০ মে) আঞ্চলিক কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

ভলগোগ্রাদ অঞ্চলের গভর্নর আন্দ্রেই বোচারভ বলেন, ‘কিয়েভ সরকারের ড্রোন হামলার’ পর ভলঝস্কির একটি সিনথেটিক ফাইবার কোম্পানিতে ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তিনি জানান, হামলায় ৫৫ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ হামলার জেরে কারখানাটিতে আগুন লেগে যায়। পাশাপাশি আরও কয়েকটি স্থাপনাতেও আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে বলেও জানান গভর্নর।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাতে ইউক্রেনের ২০৮টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।

২০২২ সালে ইউক্রেনে রুশ সেনা পাঠানোর পর থেকে প্রতিদিনের বোমা হামলার জবাবে কিয়েভ নিয়মিতভাবে রাশিয়া ভূখ-ে হামলা চালিয়ে আসছে।

যদিও কিয়েভের দাবি, রাশিয়ার তেল রপ্তানি থেকে উপার্জিত আয়ের উৎস বাধাগ্রস্থ করতেই দেশটির জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১

আপডেট টাইম : ১২:০৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬