ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

কমিকসে ফিরলেন ‘দুখু মিয়া’ – প্রকাশ পেল ‘ছোট নজরুলের মোটর গাড়ি চড়া

এল.আলি :কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরাজী বিভাগে চার ছাত্রছাত্রীর উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শান্তনু বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে প্রকাশিত কমিকসের নজরুলের শৈশব “ছোট নজরুলের মোটর গাড়ি চড়া” বইটি অধ্যাপক বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগারিক ডঃ বিশ্বজিৎ সাহার হাতে তুলে দিলেন চুরুলিয়ার নজরুল মেলায় প্রমিলা মঞ্চে, গতকাল। বইটি রাখা হবে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের যাতে সকল ছাত্র-ছাত্রীর গোচরে আসে। এটি এই সিরিজের প্রথম বই।

দুখু মিয়ার দুরন্ত শৈশব এবার ধরা দিল রঙিন কমিকসের পাতায়। চুরুলিয়ার মাটির রাস্তা, লেটো গানের দল, মক্তব পালানো দুষ্টু ছেলে নজরুল আর তার মধ্যেই একদিন হঠাৎ মোটর গাড়ি চড়ার সুযোগ। সেই বিস্ময়, আনন্দ, কৌতূহল সবটাই কমিকসের ফ্রেমে ফুটিয়ে তুলেছেন উদ্যোগী ছাত্রছাত্রীরা। গ্রাম বাংলার প্রেক্ষাপটে তখন মোটর গাড়ি ছিল রূপকথার মতো। সেই গাড়িতে চড়ে ছোট নজরুলের চোখে যে নতুন দুনিয়া খুলে গিয়েছিল সেটাই এই বইয়ের মূল আকর্ষণ।

অধ্যাপক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “নজরুলকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ। শুধু বিদ্রোহী কবি নন, তাঁর শৈশবের সারল্য, দারিদ্র্যের সঙ্গে লড়াই, অদম্য কৌতূহল এসবও জানা দরকার। কমিকস সেই কাজটা সহজ করে।” উদ্যোগী চার ছাত্রছাত্রী জানিয়েছেন, নজরুলের জীবনী শুকনো তথ্য নয়, বরং গল্প। আর গল্প বলার সবচেয়ে মজার মাধ্যম কমিকস।

এটি ‘কমিকসের নজরুল’ সিরিজের প্রথম বই। এরপর নজরুলের সেনাবাহিনীতে যোগ দেওয়া, সাংবাদিকতা, জেল জীবন ধাপে ধাপে সবই আসবে কমিকসের পাতায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন, এই কমিকস স্কুল-কলেজেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আছে, যাতে নজরুলকে নিয়ে আগ্রহ বাড়ে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

কমিকসে ফিরলেন ‘দুখু মিয়া’ – প্রকাশ পেল ‘ছোট নজরুলের মোটর গাড়ি চড়া

আপডেট টাইম : ১০:৪১:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬