ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম পটুয়াখালীতে পিকআপ ভ্যান থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার কুমিল্লায় যুব উন্নয়ন অধিদপ্তরের ৯ ট্রেডে প্রশিক্ষণ শুরু নোয়াখালীতে অনিয়মের অভিযোগে দুই হাসপাতালকে জরিমানা

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৪৬

আর্ন্তজাতিক ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত ফিলিপাইনে প্রাণহানির সংখ্যা বেড়ে ৪৬ জনে পৌঁছেছে। উদ্ধারকারীরা বুধবার (১০ জুন) দক্ষিণাঞ্চলের একটি ধসে পড়া সুপারমার্কেটের ধ্বংসস্তূপ থেকে আরও একটি মরদেহ উদ্ধার করেছেন।

স্থানীয় উদ্ধারকর্মী মিশেল চুয়া বুধবার এএফপিকে বলেন, অভিযানের শুরুতে জীবন শনাক্তকারী যন্ত্রে একটি ‘দুর্বল স্পন্দনের’ সন্ধান পাওয়া গিয়েছিল। তবে উদ্ধারকারীরা পরে সেখানে একটি লাশের কাছে পৌঁছায়।

তিনি জানান, দুটি বিমের মাঝখানে আটকে থাকা অবস্থায় ডেলুভিওর লাশটি উদ্ধার করা হয়।

সোমবার মিন্দানাও দ্বীপের উপকূলের কাছে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে বহু ভবন ধসে পড়ে, ভূমিধসের ঘটনা ঘটে এবং দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সুনামি সতর্কতা জারি করা হয়।

ফিলিপাইনের শহর জেনারেল সান্তোস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্য অনুযায়ী, বুধবার মৃতের সংখ্যা ৪৫ জনে উন্নীত হয়েছে। একই সঙ্গে নিখোঁজের সংখ্যা চার থেকে বেড়ে ১৭ জনে পৌঁছেছে।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তা রাফায়েলিতো আলেহান্দ্রো এক বেতার সাক্ষাৎকারে বলেন, নতুন করে যোগ হওয়া অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে দাভাও অক্সিডেন্টাল প্রদেশে। লাশের বেশিরভাগই ভূমিধস ও ভবন ধসের ঘটনায় প্রাণ হারিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৪৬

আপডেট টাইম : ০৩:০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬