ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি তিনটি ট্যাংক ধ্বংস এবং দক্ষিণ লেবাননে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ এখনও চলছে বলে হিজবুল্লাহ যোদ্ধারা শুক্রবার (১৯ জুন) দাবি করেছে। এর কয়েক ঘণ্টা আগে লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলি হামলায় দক্ষিণাঞ্চলে তিনজন নিহত হয়েছেন। খবর বার্তা সংস্থা এএফপির।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চুক্তি স্বাক্ষরের একদিন পরও লেবাননে সংঘর্ষ চলছে। যদিও চুক্তিতে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের কথা বলা হয়েছে।

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, তাদের যোদ্ধারা ইসরাইলের তিনটি মেরকাভা ট্যাংকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। সেগুলো পুড়ে ধ্বংস হয়ে গেছে।

হিজবুল্লাহর জানায়, সাঁজোয়া ও পদাতিক ইউনিট নিয়ে গঠিত ইসরাইলি বাহিনী নাবাতিয়েহ শহরের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ের উত্তর দিক দিয়ে অগ্রসর হওয়ার চেষ্টা করলে তাদের লক্ষ্য করে হামলা চালানো হয়।

গোষ্ঠীটি আরও জানায়, ওই এলাকায় এখনও সংঘর্ষ চলছে।

মার্কিন-ইসরাইল অভিযানে ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ নিতে সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠী ইসরাইলে হামলা চালালে গত মার্চে লেবাননও মধ্যপ্রাচ্য যুদ্ধে জড়িয়ে পড়ে।

এরপর লেবাননজুড়ে ব্যাপক হামলা এবং দক্ষিণে স্থল অভিযান শুরু করে তেল আবিব। দেশটির দক্ষিণাঞ্চল ইসরাইলের সীমান্তবর্তী এবং দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে।

মার্কিন-ইরান চুক্তি সত্ত্বেও এই সংঘাত অব্যাহত রয়েছে।

হিজবুল্লাহ বৃহস্পতিবার জানিয়েছে, তারা নাবাতিয়ার নিকটবর্তী ‘আরনুন শহর থেকে কাফার তিবনিতের উপকণ্ঠের দিকে অগ্রসর হতে চাওয়া ইসরাইলি সেনাবাহিনীর একটি দলের’ বিরুদ্ধে লড়াই করছে।

লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, কাফার তিবনিত এলাকায় ‘শত্রুপক্ষের ড্রোন একটি গাড়িকে লক্ষ্য করে হামলা চালালে দুজন নিহত হন। পার্শ্ববর্তী জেবদিন গ্রামে ড্রোন হামলায় আরও একজন প্রাণ হারান।

এদিকে ইসরালি সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননে আগের রাতের এক ঘটনায় তাদের একজন সৈন্য নিহত হয়েছেন এবং আরও সাতজন আহত হয়েছেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন যে, লেবাননে শান্তিরক্ষীরাও বৃহস্পতিবার গোলাগুলির খবর জানিয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষে লেবাননে নিহত ৩

আপডেট টাইম : ০৩:১৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬