ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

আজ থেকে শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি-এর টাকা বিতরণ শুরু

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের আওতায় বাস্তবায়নাধীন ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি ও সমমানের শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফির টাকা বিতরণ কার্যক্রম আজ বুধবার (২৪ জুন) থেকে শুরু হবে। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির ২০২৫-২৬ অর্থবছরের আওতায় এই টাকা দেওয়া হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক চিঠিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের বাস্তবায়নাধীন সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ডিসেম্বর-২০২৫ এবং জানুয়ারি-জুন-২০২৬ কিস্তির উপবৃত্তি ও টিউশন ফি’র অর্থ বিতরণ কার্যক্রম বুধবার থেকে শুরু হচ্ছে। হারমোনাইজড স্টাইপেন্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এইচএসপি-এমআইএস) সফটওয়্যারে বিদ্যমান ৬ষ্ঠ থেকে ১ হাজার ২০০ ও সমমান শ্রেণির উপবৃত্তিপ্রাপ্ত সুবিধাভোগী শিক্ষার্থী, অভিভাবকের অ্যাকাউন্ট নম্বরে জুলাই-ডিসেম্বর, ২০২৫ এবং জানুয়ারি-জুন, ২০২৬ কিস্তির উপবৃত্তি এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি’র অর্থ গভর্নমেন্ট টু পারসন (জিটুপি) পদ্ধতিতে পাঠানো হচ্ছে। উপবৃত্তিপ্রাপ্ত সব শিক্ষার্থী, অভিভাবকের সংশ্লিষ্ট অ্যাকাউন্টে বিতরণকৃত অর্থ জমা হওয়ার পরপরই উত্তোলনের জন্য অনুরোধ করা হলো।

উল্লেখ্য যে, উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসে (এমএফএস) নির্ধারিত ক্যাশ আউট চার্জ কর্তন করা হবে না। ক্যাশ আউট চার্জের টাকা সংশ্লিষ্ট মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইডারের উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবকের অ্যাকাউন্ট নম্বরে দেয়া হচ্ছে।

উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর তথ্য, অ্যাকাউন্ট নম্বর, অ্যাকাউন্ট নম্বরের পিন অথবা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) নম্বর অন্য কারো সঙ্গে শেয়ার না করার জন্য অনুরোধ করেছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

আজ থেকে শিক্ষার্থীদের উপবৃত্তি ও টিউশন ফি-এর টাকা বিতরণ শুরু

আপডেট টাইম : ০৭:২৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬