ঢাকা ০৩:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,, কুড়িগ্রাম সদরে ঘোগাদাহে ১০ বছরে ব্রীজ নির্মাণের অভাবে ১০ হাজার মানুষের চরম দুর্ভোগ পটুয়াখালী পায়রা সেতু এলাকায় র‌্যাবের অভিযানে পিকআপের গোপন চেম্বার থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযানে ওয়াকফের ১৩.০৮ শতক জমি উদ্ধার স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বয়ের ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর জেট ফুয়েলের দাম কমলো লিটার প্রতি ১৯ টাকা পর্তুগালের কোচের পদ ছাড়ছেন রবার্তো মার্টিনেজ গ্রাম আদালতে কম খরচে, স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি হয়-এটিএম কামরুল ইসলাম দেশে বছরে তরল দুধ উৎপাদন সক্ষমতা ১ কোটি ৫৫ লাখ ৩৮ হাজার টন : প্রাণিসম্পদ মন্ত্রী লক্ষ্মীপুরে ড্রাগন চাষে চমক দেখালেন শিক্ষক নাঈম

সৌমিত্র বাড়িতে ফিরলেন সুস্থ হয়ে

বিনোদন ডেস্ক, সিটিজেন নিউজ: গুরুতর অসুস্থ হয়ে গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। নিউমোনিয়া ও শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে ভর্তি করা হয়েছিলো একটি বেসরকারি হাসপাতালে। আইসিইউতে রাখা হয়েছিলো সৌমিত্রকে। একটু সুস্থ হলে কেবিনে নেওয়া হয় তাকে।

বেশ কয়েক বছর ধরেই তিনি অসুস্থ। সংক্রমণ ছড়িয়েছিল ফুসফুসেও। সাত সদস্যের এক মেডিক্যাল বোর্ডের পর্যবেক্ষণে ছিলেন তিনি। খুশির খবর হলো, একসপ্তাহ হাসপাতালে থেকে অবশেষে বাড়ি ফিরলেন ৮৪ বছর বয়সী সৌমিত্র চট্টোপাধ্যায়।
গেলো সপ্তাহে বর্ষীয়ান এই অভিনেতার অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই চিন্তিত হয়ে পড়ে শিল্পীমহল। হাসপাতালে তাকে দেখতে আসেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ফোন করে খবর নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

চিকিৎসকদের পরামর্শ মতো আপাতত বাড়িতেই বিশ্রাম নেবেন তিনি। কিছুটা সুস্থ হলে তার সঙ্গে দেখা করতে আসবেন মুখ্যমন্ত্রী।

উপমহাদেশের কিংবদন্তি চলচ্চিত্রকার সত্যজিত রায়ের ‘অপুর সংসার’ ছবিতে অভিনয় করে ১৯৫৮ সালে চলচ্চিত্রে অভিষেক ঘটে এই উজ্জ্বল নক্ষত্রের। এরপর সত্যজিতের ১৪টি ছবিতে তিনি অভিনয় করেছেন।

তপন সিনহার ‘ক্ষুধিত পাষাণ’, ‘ঝিন্দের বন্দী’, অসিত সেনের ‘স্বয়ংম্ভরা’, পাশাপাশি মৃণাল সেনের ‘প্রতিদ্বন্দ্বী’, ‘আকাশকুসুম’, ঋতুপর্ণ ঘোষের ‘অসুখ’ ছবিতে নানা ধরনের চরিত্রে সৌমিত্র অনায়াস বিচরণ করেছেন।

১৯৩৫ সালের ১৯ জানুয়ারি কবি ও নাট্যকার দ্বীজেন্দ্রলাল রায়ের শহর নদীয়ার কৃষ্ণনগরে তার জন্ম। নাট্যচর্চার এই তীর্থক্ষেত্রেই গড়ে উঠেছিল তার নাটক করার মানসিকতা। ছাত্রজীবনেই নাটকে অভিনয় শুরু।

কলেজ জীবনে অহীন্দ্র চৌধুরী ও পরবর্তী সময়ে নাট্যাচার্য শিশির কুমার ভাদুড়ির সান্নিধ্যে এসে অভিনয়কে পেশা হিসেবে নেয়ার ব্যাপারে সৌমিত্র মনস্থির করে নিয়েছিলেন। সেই পথেই আজও হেঁটে চলেছেন এই অভিনেতা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যশোরে মোবাইল ফোন ব্যবহার করতে না দেয়াতে এক কলেজ ছাত্রী আ/ত্মহত্যা,,,

সৌমিত্র বাড়িতে ফিরলেন সুস্থ হয়ে

আপডেট টাইম : ১২:০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০১৯