ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি ব্রেকআপের ঠিক পরেই যে ৫টি কাজ কখনোই করা উচিত নয় ডিমের চেয়েও বেশি প্রোটিন পেতে খেতে পারেন যেসব খাবার বেস্ট ফ্রেন্ড সাফার জন্মদিন, শুভেচ্ছায় যা বললেন তৌসিফ মাভাবিপ্রবিতে ১৫ দিনব্যাপী তিন হাজারের বেশি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন বাংলাদেশে জাহাজ নির্মাণে বিনিয়োগে আগ্রহী মারস্ক টপ এন্ড সিরিজে বাংলাদেশ এইচপির সেমিফাইনাল প্রতিপক্ষ চূড়ান্ত শোকে স্তব্ধ নরওয়ে, অষ্টম হাকনের নেতৃত্বে নতুন যুগের সূচনা গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধারে নতুন পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

বর্তমানে দেশের প্রায় ২০ কোটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন উপলক্ষ্যে ‘কৃষিই কৃষ্টি-কৃষিই সমৃদ্ধি’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, কৃষি নিয়ে অনেকেই পড়া লেখা করলেও বিসিএস দিয়ে পুলিশ প্রশাসনসহ অন্য জায়গায় চলে যান।

তিনি বলেন, কৃষিতে যা পড়া লেখা করেন তারা মাটির মানুষ ও দেশপ্রেমিক। তাদের শরীর থেকে মাটির গন্ধ পাওয়া যায়।

এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতির ভিত্তি একেবারেই ভেঙ্গে দিয়েছে। প্রাতিষ্ঠানিক কাঠামো ভেঙ্গে ফেলা হয়েছে।

এসব সংকট থেকে উত্তরণের মধ্য দিয়ে সরকার দেশ মেরামত করে এগিয়ে নিবে। সরকারের মূল পরিকল্পনা এই ভঙ্গুর অর্থনৈতিক ও সামাজিক কাঠামো পুনর্নির্মাণ করা।

মির্জা ফখরুল বলেন, সরকারের সামনে অনেক বড় চ্যালেঞ্জ। দেশের ৪ কোটি শিক্ষিত যুবক বেকার। একটা পদের জন্য ৫ লাখ আবেদন আসে। এই সমস্যা রাতারাতির শেষ করা যাবে না। তাই পরিকল্পনা অনুযায়ী কাঠামো সাজাতে হবে।

তিনি বলেন, অর্থনৈতিকভাবে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে ও কারিগরি শিক্ষায় শিক্ষিত শ্রমশক্তি বিদেশে পাঠাতে সরকার পদক্ষেপ নিয়েছে।

এসব সেক্টরে সরকার এখন সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মাগুরা সাংবাদিক ফোরাম, ঢাকা-র আত্মপ্রকাশ: সভাপতি শাহীনুর ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি

খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

আপডেট টাইম : ০৪:২১:১১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬