ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

স্বস্তিকা ফের বাংলাদেশের সিনেমায়

বিনোদন প্রতিবেদক, সিটিজেন নিউজ: বাংলাদেশের সিনেমায় প্রথম ২০১০ সালে অভিনয় করেন কলকাতার স্বস্তিকা মুখার্জি। তখন তিনি টালিগঞ্জে মশলাদার সিনেমার জনপ্রিয় নায়িকা। জিতের সঙ্গে তার জুটি মানেই সুপারহিট।

ঠিক তখনই বাংলাদেশের শাকিব খানের সঙ্গে সবার উপরে প্রেম ছবি জুটি বাঁধেন স্বস্তিকা। যৌথ প্রযোজনার সেই ছবি দর্শকদের হলে টেনেছিলো।

তারপর অনেকটা সময় গড়িয়ে গেল। এই অভিনেত্রী আর ঢাকামুখো হননি। দীর্ঘ ৯ বছর পর আবারও বাংলাদেশি সিনেমায় নাম লেখাতে চলেছেন স্বস্তিকা।

নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন পারভেজ আমিন। পরিচালক এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশের সিনেমায় স্বস্তিকার কাজ করা প্রসঙ্গে পারভেজ আমিন বলেন, ‘আমি কলকাতা গিয়েছিলাম। সেখানেই স্বস্তিকার সঙ্গে চূড়ান্ত আলোচনা করেছি। তিনি ছবিটির ব্যাপারে খুবই পজিটিভ। তবে এখনো আনুষ্ঠানিক চুক্তিবদ্ধ হওয়াটা বাকী। সব ঠিক থাকলে স্বস্তিকাকে নিয়ে আগামী জানুয়ারি থেকে সিনেমাটির শুটিং শুরু হবে।’

জানা গেছে, সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন স্বস্তিকা। বর্তমানে কলকাতায় সিনেমার চিত্রনাট্যের কাজ চলছে।

কে হবেন সেই ছবির নায়ক? এই বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ পরিচালক।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

স্বস্তিকা ফের বাংলাদেশের সিনেমায়

আপডেট টাইম : ১০:৫৬:২৬ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯