ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

মোশাররফ করিম কলকাতার সিনেমায়

বিনোদন প্রতিবেদক, সিটিজেন নিউজ: মঞ্চ থেকে টিভি নাটক। তারপর চলচ্চিত্র। সবখানেই সোনা ফলিয়েছেন তিনি। প্রযোজকের কাছে তিনি সোনার ডিম দেয়া হাঁস। দর্শকের কাছে বিনোদনের জাদুর বাক্স। যেখানে আছে সব রকম চরিত্রের জয়জয়কার।

তিনি মোশাররফ করিম। প্রায় এক যুগ তিনি রাজত্ব করে চলছেন এ দেশের টিভি নাটকে। চলচ্চিত্রেও দেখিয়েছেন নিজের মুন্সিয়ানা। ‘দারুচিনি দ্বীপ’, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘প্রজাপতি’, ‘টেলিভিশন’, ‘জালালের গল্প’, ‘অজ্ঞাতনামা’, ‘হালদা’ ইত্যাদি সিনেমায় তাকে অনেক দিন মনে রাখবে দর্শক।

বাংলাদেশের পাশাপাশি ওপার বাংলায়ও তুমুল জনপ্রিয় মোশাররফ করিম। ইউটিউবের কল্যাণে পশ্চিমবঙ্গের দর্শকরা তার নাটক খুব উপভোগ করেন। এবার তারা প্রিয় অভিনেতাকে নিজের দেশের হলে বসে দেখার সুযোগ পেতে যাচ্ছেন।

শিগগিরই কলকাতার একটি সিনেমায় অভিনয় করবেন মোশাররফ করিম। ছবিটি নির্মাণ করবেন ‘রসগোল্লা’খ্যাত নির্মাতা পাভেল। পরিচালকের ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য নিশ্চিত করে।

বর্তমানে পাভেল জিৎকে নিয়ে ‘অসুর’ ছবির শুটিং করছেন। এ ব্যস্ততা কাটলেই মোশাররফ করিমের সঙ্গে সবকিছু চূড়ান্ত করবেন বলে জানা গেছে।

সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন পরিচালক পাভেল। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রযোজিত ‘রসগোল্লা’ ছবিটি দিয়ে তিনি পরিচালক হিসেবে অভিষিক্ত হন। তার ছবিটি নানা মহলের প্রশংসা পেয়েছে।

এরপর তিনি শুরু করেছেন তার ‘অসুর’ সিনেমার শুটিং। এখানে অভিনয় করছেন জিৎ, নুসরাত, পায়েল, আবির চ্যাটার্জির মতো তারকারা। এরপরের ছবিটিই তিনি নির্মাণ করবেন মোশাররফ করিমকে নিয়ে। ছবিটিতে তার বিপরীতে কলকাতার স্বস্তিকা বা শ্রীলেখা মিত্রকে দেখা যেতে পারে।

এদিকে মোশাররফ করিম বর্তমানে কানাডায় রয়েছেন। পরিবারের সঙ্গে একান্তে কিছু সময় কাটাতেই তার কানাডা যাওয়া। সব কিছু ঠিক থাকলে আগামী ১০ সেপ্টেম্বর দেশে ফিরবেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

মোশাররফ করিম কলকাতার সিনেমায়

আপডেট টাইম : ১০:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৪ অগাস্ট ২০১৯