ঢাকা ০৩:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ এনসিপির কালীগঞ্জে যুবককে মারধর, অপহরণচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ বিআরটি উত্তরা মেট্রো সার্কেল-৩ এ অভিযান বিমানবন্দরের নাম পরিবর্তন নয়, ১৬ ডিসেম্বর চালু হতে পারে থার্ড টার্মিনাল চলার পথে নতুন ভরসা, শার্শায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের হুইলচেয়ার বিতরণ ‎বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী কে পিরোজপুর জেলা বিএনপির ফুলের শুভেচ্ছা আট মাসেও এক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে পৌঁছায়নি হিন্দুধর্ম শিক্ষা বই দুই মাসে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে ৭.৬৭ শতাংশ

নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসককে বরখাস্ত নিবন্ধন বাতিল

আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীর বলাব সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসক, নিজ কর্ম স্থলে উপস্থিত না থেকে, নিয়ম কে বৃদ্ধাগুলি দেখিয়ে, রাজধানীর পুরান ঢাকার ইংলিশ রোডে পপুলার ডায়াগনস্টিক সেন্টারে আকস্মিক অভিযান চালিয়ে সরকারি দায়িত্ব পালনের সময় রোগী দেখার অভিযোগে নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মইনুল হাসান চিশতীকে হাতেনাতে ধরেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। এ ঘটনায় তার চিকিৎসক হিসেবে নিবন্ধন বাতিল এবং সরকারি চাকরি থেকে বরখাস্তের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে এ অভিযান চালানো হয়। পরে অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান একাধিকবার ডা. মইনুল হাসান চিশতীকে কারণ দর্শানোর নোটিশ দিলেও তিনি তা উপেক্ষা করেছেন। সরকারি হাসপাতালে দায়িত্ব পালনের পরিবর্তে নিয়মিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখে আসছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ওই চিকিৎসক সরকারি হাসপাতালের একটি ভুয়া পদত্যাগপত্র ব্যবহার করে বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেছেন। একই সঙ্গে পপুলার ডায়াগনস্টিক সেন্টারও তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে কি না, তা যাচাই না করেই কাজের সুযোগ দিয়েছে। এ কারণে প্রতিষ্ঠানটির বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ওই চিকিৎসক অনৈতিক কাজ করেছেন, আর এতে এই হাসপাতাল সহযোগিতা করেছে। তার নিবন্ধন বাতিল এবং সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হবে। অভিযান চলাকালে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সংশ্লিষ্ট চিকিৎসক ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

স্মার্টফোনে ব্লুটুথ অন রাখা কতটুকু নিরাপদ

নরসিংদীর বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর চিকিৎসককে বরখাস্ত নিবন্ধন বাতিল

আপডেট টাইম : ১১:০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬