ঢাকা ০৩:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

‘বঙ্গবন্ধু আমাদের আজ ও আগামীর মধ্যে সেতুবন্ধ: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বঙ্গবন্ধু আমাদের আজ ও আগামীর মধ্যে সেতুবন্ধ। তিনি তাঁর জীবনে অল্প সময়ে আমাদের আগামীর সব নির্দেশনা দিয়ে গিয়েছেন। বঙ্গবন্ধুর হত্যাকারীরা ভেবেছিল, তাঁকে বাঙালির মন থেকে মুছে দেওয়া যাবে। কিন্তু তারা ভুল করেছিল। কারণ তারা বোঝেনি বঙ্গবন্ধুর মতো নেতাকে মুছে দেওয়া যায় না। যত দিন এ পৃথিবী থাকবে, যত দিন সূর্য উঠবে তত দিন তিনি থাকবেন সূর্যের মতো দেদীপ্যমান।’

গতকাল সোমবার বাংলাদেশ সচিবালয়ে অর্থ বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অর্থ বিভাগ এবং আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মো. এনামুল হকের সভাপতিত্বে আলোচনাসভায় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মো. আসাদুল ইসলাম, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ এবং অর্থ বিভাগের সচিব আব্দুর রউফ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও বাঙালির সবচেয়ে হূদয়বিদারক ও শোকের দিন ১৫ আগস্ট। আসুন, আমরা জাতির পিতা হারানোর শোককে শক্তিতে পরিণত করি। তাঁর ত্যাগ এবং তিতিক্ষার দীর্ঘ সংগ্রামী জীবনাদর্শ ধারণ করে সবাই মিলে একটি অসাম্প্রদায়িক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্তসমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি।’

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

‘বঙ্গবন্ধু আমাদের আজ ও আগামীর মধ্যে সেতুবন্ধ: অর্থমন্ত্রী

আপডেট টাইম : ১০:৫০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯