ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রীন চ্যানেলে ৪ হাজার ১৮০ গ্রাম কুশ এবং দুটি ভারতীয় পাসপোর্টের ফটোকপি ফেলে পালিয়ে গেছেন দুই ভারতীয় নাগরিক। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি আলামতগুলো জব্দ করেছে।

মঙ্গলবার ১৮ আগস্ট ২০২৬ বিকেল ৬টা ৩০ মিনিটে বিমানবন্দরের নিচতলার আগমনী হলের গ্রীন চ্যানেলে এ ঘটনা ঘটে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো উত্তর কার্যালয় জানায়, একটি গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ডিএনসির সহকারী পরিচালক ড. মো: আবু সাঈদ মিয়ার নেতৃত্বে একটি বিশেষ টিম গ্রীন চ্যানেলে অবস্থান নেয়।

এ সময় ব্যাংক থেকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে আসা দুই ভারতীয় নাগরিক AKASH DUBEY (২৮) ও AKASH PANDEY (৩৪) ভারতীয় পাসপোর্টের ফটোকপিসহ দুটি ট্রাভেল ট্রলি রেখে দ্রুত পালিয়ে যান।

পরবর্তীতে উপস্থিত সাক্ষী এবং বিমানবন্দরের বিভিন্ন সংস্থার প্রতিনিধির সামনে ট্রলি দুটি তল্লাশি করে সর্বমোট ৪ হাজার ১৮০ গ্রাম কুশ উদ্ধার করা হয়।

পলাতক আসামিদ্বয় AKASH DUBEY ও AKASH PANDEY ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার গন্ডলপাড়ার বাসিন্দা।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী ডিএনসি ঢাকা মেট্রো কার্যালয় উত্তরের বিমানবন্দর সার্কেলের উপপরিদর্শক রোকেয়া আক্তার।

পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে ডিএনসি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

আপডেট টাইম : ০১:২৪:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬