ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বিবার্ষিক নির্বাচনের ২০২৬-২০২৮ সাধারণ গ্রুপের আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে তালম ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক আমিনুল ইসলাম গোদাগাড়ীতে মাদকের বিরুদ্ধে জিডি ও তরুণীর অনশন উন্মোচিত চার ভাইয়ের অপরাধ সাম্রাজ্য নরসিংদী তে জনস্বার্থে মোবাইল কোর্ট জনগণের ভালোবাসায় মির্জা ফখরুল: নীতি, আদর্শ ও নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ সংসদ কক্ষে নিজের আসনে বসে ভোট গ্রহণ দেখলেন প্রধানমন্ত্রী শিশু ভূমিষ্ট হওয়ার পর আপনারা যেমন তার যত্ন করেন ঠিক সেইভাবে শিশু চারাটিকেও প্রতিদিন যত্ন করতে হবে-ইউএনও, এটিএম কামরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে বঙ্গভবনে বিদায়ী সংবর্ধনা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রত্যাশা সুখী, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্রের

আগামী বছর থেকে শিক্ষক বদলি অনলাইনে

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: অনলাইনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলির নীতিমালা প্রণয়নে সফটওয়্যার তৈরির কাজ শুরু হয়েছে। ফলে আগামী বছর থেকে শিক্ষক বদলি অনলাইনে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

সোমবার (২৬ আগস্ট) ঝিনাইদহ সার্কিট হাউসে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অনলাইনে বদলির নীতিমালা প্রণয়নে সফটওয়্যার তৈরির কাজ শুরু হয়েছে। জানুয়ারি-মার্চ সহকারী শিক্ষক বদলির নীতিমালা সংশোধন হচ্ছে। এ সংক্রান্ত কমিটি এক মাসের মধ্যে নীতিমালা চূড়ান্ত করতে কাজ করছে। প্রাথমিক শিক্ষার কর্মকর্তা-কর্মচারীদের বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে দিনে কমপক্ষে দুই ঘণ্টা জাতির জন্য ব্যয় করার নির্দেশনা দিয়েছেন প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

১৫ আগস্ট প্রথমবারের মতো শোক দিবস পালন করার জন্য প্রতিটি বিদ্যালয়ে দুই হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যালয়ে দুই শিফটের পরিবর্তে এক শিফট চালুর কাজ চলমান। এছাড়া, প্রতিটি বিদ্যালয়ে কমপক্ষে ৯টি কক্ষ নিশ্চিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

বিদেশ সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় নতুন নতুন বিষয় সংযোজন করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মাঠ পর্যায়ের কর্মকর্তা-শিক্ষকদের জন্য বিদেশে প্রশিক্ষণের নতুন সুযোগ সৃষ্টি হচ্ছে। এছাড়া, প্রশিক্ষণের সুবিধা বৃদ্ধি করা হয়েছে।

ঝিনাইদহ জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা ও উপজেলা পর্যায়ের প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কুড়িগ্রামে যৌথ অভিযানে ভারতীয় ১৩ লাখ টাকার মোবাইলসহ এনামুল আ/টক

আগামী বছর থেকে শিক্ষক বদলি অনলাইনে

আপডেট টাইম : ০৯:৪২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০১৯