ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল

রংপুর-৩ আসনের উপনির্বাচন: সাদ এরশাদের বিপক্ষে মাঠে এরিক এরশাদ

ডেস্ক: রংপুর-৩ আসনের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হতে চান এরশাদের বড় ছেলে রাহাগির আল মাহি সাদ এরশাদ। কিন্তু মনোনয়ন চুড়ান্ত হওয়ার আগেই তার বিপক্ষে কাজ করার জন্য মাঠে নেমেছেন এরশাদের ছোট ছেলে শাহাতা জারাব এরিক।

মঙ্গলবার এরিক রংপুর মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসিরের পক্ষে মনোনয়ন ফরম নিয়েছেন।

গত ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ মৃত্যুবরণ করলে রংপুর-৩ আসনটি শূন্য হয়। আগামী ১ সেপ্টেম্বর এ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। ভোট হতে পারে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে।

বিরোধীদলীয় উপনেতা রওশন এরশাদের সমর্থন নিয়ে মাঠে নেমেছেন সাদ এরশাদ। কিন্তু দলীয় সূত্রে জানা যায়, তার চাচা ও দলের চেয়ারম্যান জি এম কাদের মনোনয়ন দিতে রাজি নন সাদকে। রংপুর-৩ আসনে প্রার্থী বাছাই করতে গত সপ্তাহে গঠিত জাপার পার্লামেন্টারি বোর্ডে রাখা হয়নি রওশন এরশাদ ও তার অনুসারীদের।

১৯৮২ সালে সামরিক শাসন জারি করে রাষ্ট্রক্ষমতা দখল করার দুই বছর পর এরশাদ-রওশন দম্পতির একমাত্র সন্তান সাদের জন্ম হয় বঙ্গভবনে। এরপর ১৯৯৮ সালে বিদিশা সিদ্দিককে বিয়ে করেন এরশাদ। এরশাদ-বিদিশা দম্পতির একমাত্র সন্তান এরিকের জন্ম হয় তার পরের বছর।

এরশাদের ভাতিজা শাহারিয়ার মকবুল আসিফ, ভাগ্নি জেবুন্নেসা টুম্পাও জাপার মনোনয়নপ্রত্যাশী। তবে দলীয় সূত্রের খবর, তাদের মনোনয়নপ্রাপ্তির সম্ভাবনা ক্ষীণ। সরকারের পক্ষ থেকে সমর্থন পেলে রওশনপুত্র সাদ শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হবেন ইয়াসিরের।

জাপায় দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে রওশন ও কাদেরের মধ্যে। এরশাদের মৃত্যুর পর জি এম কাদের দলের চেয়ারম্যানের দায়িত্ব নিলেও তাকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন রওশন এরশাদ। বিরোধীদলীয় নেতার পদ নিয়ে বিরোধ রয়েছে তাদের মধ্যে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন

রংপুর-৩ আসনের উপনির্বাচন: সাদ এরশাদের বিপক্ষে মাঠে এরিক এরশাদ

আপডেট টাইম : ১২:১২:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯