ঢাকা ১০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া, দাবি ড্যানিশ গোয়েন্দা সংস্থার মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি বাংলাদেশে ২০০ কোটি পাউন্ড দেবে ইউকেইএফ জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে ৬৩ জন গ্রেফতার সি ইউ সি’র উপদেষ্টা ড. প্রদীপ দেবনাথের জন্মদিনে ফুলেল শুভেচ্ছা খুলনা আহছানউল্লাহ কলেজ জাতীয়করণের দাবিতে মানববন্ধন চিলমারীতে মধ্যযুগীয় বর্বরতায় নারীর গর্ভস্খলন ও ঘর-বাড়িতে অগ্নি সংযোগের প্রতিবাদে মানব বন্ধন ময়মনসিংহ জেলা পুলিশের বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে রেঞ্জ ডিআইজি

মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি

ক্রীড়া ডেস্ক : আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির অধ্যায় শেষ। জাতীয় দলের হয়ে দুই দশকের বর্ণিল ক্যারিয়ারকে এবার ঘরের মাঠে বিশেষভাবে সম্মান জানাতে যাচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। মেসির ১০ নম্বর জার্সির প্রতি সম্মান জানিয়ে চলতি সপ্তাহান্তে আর্জেন্টিনার সব ঘরোয়া ম্যাচের ১০ মিনিটে খেলা থামিয়ে এক মিনিটের করতালি দেওয়া হবে।

আর্জেন্টিনা দলে ১০ নম্বর জার্সি পরে খেলেন মেসি। তাই মেসির বিখ্যাত ১০ নম্বর জার্সির সঙ্গে মিল রেখেই ম্যাচের ১০ মিনিট পূর্ণ হওয়ার পর খেলা থামানোর সিদ্ধান্ত নিয়েছে এএফএ।

এএফএ-এর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ‘চলতি সপ্তাহে নারী-পুরুষ সব প্রতিযোগিতার ম্যাচ প্রথমার্ধের ১০ মিনিটে খেলা হওয়ার পর এক মিনিটের জন্য বন্ধ থাকবে। মেসির সম্মানে ঐ এক মিনিট পুরো স্টেডিয়াম জুড়ে করতালি দেওয়া হবে।’

মেসির প্রতি শ্রদ্ধা জানানোর আরও একটি বিশেষ পরিকল্পনা করেছে এএফএ। যে সকল স্টেডিয়ামে স্ক্রিন আছে, সেখানে ম্যাচ শুরুর আগে মেসির বিদায়ি ভিডিও দেখানো হবে। দুই মিনিটের ঐ ভিডিওতে আর্জেন্টিনা দলের হয়ে মেসির দীর্ঘ ক্যারিয়ারের বিভিন্ন সময়ের ছবি তুলে ধরা হয়েছে। দেশের জার্সিতে তার ক্যারিয়ারের নানা স্মরণীয় মুহূর্ত ঐ ভিডিওতে ফুটে উঠবে।

২০০৫ সালের ১৭ আগস্ট হাঙ্গেরির বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনার হয়ে অভিষেক হয় মেসির। ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ এবং সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন তিনি। ২০৭ ম্যাচ খেলে ১১ হ্যাটট্রিকে ১২৫টি গোল করেন মেসি।

৩৬ বছর পর ২০২২ সালে মেসির নেতৃত্বেই বিশ্বকাপ ফুটবলের শিরোপা জিতেছিল আর্জেন্টিনা। ২০১৪ সালেও মেসির নেতৃত্বে বিশ্বকাপ ফাইনাল খেলে আর্জেন্টিনা। কিন্তু ফাইনালে জার্মানির কাছে হারে মেসির দল।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি

আপডেট টাইম : ০৯:২৫:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬