ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নি/হ/ত ২, আ/হত ৫৯

বলিভিয়ায় একটি সেনাব্যারাকে শুক্রবার ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত দুইজন নিহত ও ৫৯ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বলিভিয়ার প্রশাসনিক রাজধানী লা পাজের দক্ষিণ-পশ্চিমে ভিয়াচা শহরে অবস্থিত ওই সেনাঘাঁটিতে আতশবাজি মজুত ছিল। তবে বিস্ফোরণের সঠিক কারণ এখনো জানা যায়নি।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মুখপাত্র রজার রোকা।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তিনি আরও জানান, বিস্ফোরণের পর সাতজন নিখোঁজ রয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, শহরের কেন্দ্রস্থলে অবস্থিত সেনাঘাঁটিতে বিস্ফোরণের তীব্রতায় আশপাশের বাড়িঘরের জানালার কাচ ভেঙে যায় ও ধ্বংসাবশেষ ছিটকে পড়ে। এ সময় আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়।

বিস্ফোরণের পরপরই দমকলকর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। প্রতিরক্ষামন্ত্রী এরনেস্তো জাস্টিনিয়ানো জানান, স্থানীয় সময় শুক্রবার বেলা প্রায় আড়াইটার দিকে আতশবাজি মজুত করা এলাকায় বিস্ফোরণটি ঘটে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বলিভিয়ায় সেনাঘাঁটিতে বিস্ফোরণে নি/হ/ত ২, আ/হত ৫৯

আপডেট টাইম : ০২:২৫:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬