ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজায় প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো হচ্ছে; ঘনিষ্ঠ সম্পর্কের প্রেক্ষিতে সহায়তা প্রত্যাশা করছি: অর্থমন্ত্রী অঢেল সম্পদের মালিক একাধিক মামলার আসামি অমিতের বিরুদ্ধে বিস্তর অভিযোগ গোবিন্দগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির একাধিক তদন্ত হলেও অদ্যবধি কোনো রিপোর্ট প্রকাশ হয়নি: ক্ষুব্ধ জনসাধারণ নাজপুরের বিরামপুরে উপজেলা মুকুন্দপুর ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত ‎ কিশোরগ্যাং কিরন রবি দাশের হামলার শিকার ঋষীধারা বিদ্যাপীঠের প্রতিষ্ঠাতা অংকন ব্যাণাজীর কালীগঞ্জে বিরোধপূর্ণ জমি পরিদর্শনে সহকারী কমিশনার (ভূমি), আদালতের রায় পর্যন্ত বালু ভরাটে নিষেধাজ্ঞা

কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল

মোঃ মুক্তাদির হোসেন:
স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ২১তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বাদ আসর হতে উপজেলার বক্তারপুর ইউনিয়নের উত্তর ফুলদী গ্রামের মো. জামান মোল্লার উদ্যোগে মরহুম রিয়াজ উদ্দিন খান ওরফে হোসেন আলী মোল্লার বাড়িতে কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় ২১তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফুলদী জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী মো. নাজমুল হুদা ভূইয়া নয়ন এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জের সোনারগাঁও বাড়ী মজলিস মাদ্রাসা জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুফতি ড. আহমাদ হাসান গাজীপুরী। বিশেষ বক্তা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত গাজীপুর জেলা সাধারণ সম্পাদক হযরত মাওলানা মো. আমিন আমিন দেওয়ান আল-আবেদী।

বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ মো. মামুনুর রশিদ এর উদ্বোধনী মাহফিলে প্রধান অতিথির প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবীদ মো. শাহ রিয়ার মোড়ল মাসুম।
বক্তাগণ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, প্রায় দেড় হাজার বছর আগে ৫৭০ খ্রীষ্টাব্দে ১২ রবিউল আউয়াল তারিখে পবিত্র মক্কায় আরবের মরু প্রান্তরে মা আমেনার কোলে মানবতার মুক্তির দূত মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) শুভ আগমন করেন। মহানবী (সাঃ) এর সুমহান আদর্শ অনুসরণের মধ্যেই প্রতিটি জনগোষ্ঠীর জন্য নিহিত রয়েছে অফুরন্ত কল্যাণ ও সফলতা।পরিশেষে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা সহ কবরবাসীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দরবার শরীফের আশেকান, ভক্ত ও মুরিদান সহ সুন্নী মতাদর্শের তরিকত পন্থী শত শত সুন্নী জনতা উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির

কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল

আপডেট টাইম : ০৭:১১:০০ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬