ঢাকা ০৯:০৮ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও সুগারমিল পরিদর্শন করলেন বিএসএফআইসি চেয়ারম্যান ‘আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না, বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে’ লালমোহনে খামারের কুটার ছাউনিতে আগুন, ২০ লাখ টাকার ক্ষতির চেষ্টা কালীগঞ্জে গ্রাম পুলিশদের সাপ্তাহিক হাজিরা ও বিশেষ সম্মাননা প্রদান উত্তরায় চাঁদাবাজদের কবলে টুলি ট্রাভেল্স; ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা ;গ্রেফতার -১ কালীগঞ্জ বিএনপির চার দশকের অবিচল রাজনৈতিক আস্থার নাম ‘খায়রুল আহসান মিন্টু’ নবনিয়োগপ্রাপ্ত ১৮২ চিকিৎসকের যোগদান শেখ হাসিনার কী পরিমাণ সম্পদ বাজেয়াপ্ত হচ্ছে? ধানমন্ডি ৩২ ও সুধা সদন আসলে কার? আটঘরিয়ায় বিএনপি নেতাকে গু/লি ও কু/পিয়ে হ/ত্যা মি/থ্যা মা/মলায় ফাঁ/সানো হলো সাংবাদিক, যুবদল নেতা সহ ২৩জনকে

লালমোহনে খামারের কুটার ছাউনিতে আগুন, ২০ লাখ টাকার ক্ষতির চেষ্টা

লালমোহন ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি খামারের সামনে থাকা কুটার ছাউনিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে খামারে থাকা গরু-ছাগলসহ প্রায় ২০ লাখ টাকার সম্পদের ক্ষতি করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। রোববার ৬ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী মো. আরিফ কসাই জানান, লালমোহন বাজারে তার একটি মাংসের দোকান রয়েছে। পাশাপাশি তিনি প্রায় ১৫ বছর ধরে খামারি ব্যবসার সঙ্গে জড়িত। বর্তমানে তার খামারে ২০টি গরু ও ২০টি ছাগল রয়েছে। রবিবার রাতে দুর্বৃত্তরা তার খামারের সামনে থাকা একটি কুটার ছাউনিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে খামারে থাকা গবাদিপশু ও অন্যান্য সম্পদ নিয়ে আতঙ্ক তৈরি হয়।

এ বিষয়ে ভুক্তভোগী আরিফ এর স্ত্রী জানান, রাতে খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ খামারের পাশের কুটার ছাউনি থেকে ধোঁয়া উঠতে দেখে বাহিরে বের হন। এ সময় আগুন জ্বলতে দেখে ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে লালমোহন থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

ভুক্তভোগীদের দাবী, পরিকল্পিতভাবে দুর্বৃত্তরা কুটার ছাউনিতে আগুন দিয়ে তার খামারের গবাদিপশু ও সম্পদের ক্ষতি করার চেষ্টা করেছে। এ ঘটনায় তিনি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও সুগারমিল পরিদর্শন করলেন বিএসএফআইসি চেয়ারম্যান

লালমোহনে খামারের কুটার ছাউনিতে আগুন, ২০ লাখ টাকার ক্ষতির চেষ্টা

আপডেট টাইম : ০৮:২০:১০ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬