ঢাকা ১২:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

সংবাদ প্রচারে সরকার স্বাধীনতা দিয়েছে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: সংবাদ প্রচারে সরকার স্বাধীনতা দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ টেলিভিশন চ্যানেল মালিক সমিতির (অ্যাটকো) নেতাদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, দেশে সব টেলিভিশন চ্যানেল পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। বাংলাদেশে আগে কেবল একটি টেলিভিশন চ্যানেল ছিল বিটিভি। আমরা ’৯৬ সালে সরকার গঠনের পর এটা উন্মুক্ত করে দিয়েছি (বেসরকারি খাতে)। সরকার সংবাদ প্রচারেও স্বাধীনতা দিয়েছে।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। অ্যাটকো নেতারা বলেন, তারা বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।

ক্যাবল টিভি সম্প্রচার কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় এনে সব চ্যানেলকে পে-চ্যানেলে রূপান্তর করাসহ বিভিন্ন দাবিও এ সময় উপস্থাপন করেন তারা।

বৈঠকে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের স্বত্বাধিকারী সালমান এফ রহমান, তথ্য সচিব আব্দুল মালেক প্রমুখ।

অন্যদের মধ্যে অ্যাটকো চেয়ারম্যান এবং মাছরাঙা টেলিভিশনের স্বত্বাধিকারী অঞ্জন চৌধুরী, ডিবিসি চ্যানেলের স্বত্বাধিকারী ইকবাল সোবহান চৌধুরী, একাত্তর টিভির এডিটর ইনচিফ এবং ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু এবং সময় টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ জোবায়ের।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

সংবাদ প্রচারে সরকার স্বাধীনতা দিয়েছে : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০১৯