ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা ও মাদক নির্মূলে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করব। চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলামের শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের বাইরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর আহত পুলিশ সদস্যদের পদক ও পুরস্কার দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বীমা খাতে যখন হাত দিয়েছি, ‘পাওয়ারফুল’ লোকজন বাধা দিতে শুরু করেছে: অর্থমন্ত্রী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হচ্ছে ডায়ালাইসিস সেন্টার : এমপি সরোয়ার চামড়া শিল্পের টেকসই উন্নয়নে প্রয়োজন সমন্বিত উদ্যোগ: এলএফবি লোকাল এলসির তথ্য বিনিময়ে নতুন প্ল্যাটফর্ম ‘বার্তা’, বছরে সাশ্রয় ৭ মিলিয়ন ডলার আহত পুলিশ সদস্যদের দেখতে রাজারবাগ হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঝালকাঠি প্রতিনিধি:

কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে ঝালকাঠিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শহরের আমতলা সড়কে জেলা বিএনপির কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করে ঝালকাঠি জেলা মহিলা দল। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মহিলা দলের আহ্বায়ক মতিয়া মাহফুজ জুয়েল ও সদস্য সচিব সাকিনা আলম লিজা।

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীদের রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি, অধিকার রক্ষা এবং সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষমতায়নের লক্ষ্যেই বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করা হয়েছিল। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সংগঠনটির নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

আলোচনা সভা শেষে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। জেলা মহিলা দলের আহ্বায়ক মতিয়া মাহফুজ জুয়েলের নেতৃত্বে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে ঝালকাঠি সদর উপজেলা মহিলা দলের সভাপতি ফারজানা ইয়াসমিন, সাধারণ সম্পাদক লাভলি, ঝালকাঠি পৌর মহিলা দলের সভাপতি রেবা রহমান, সাধারণ সম্পাদক ফারজানা আক্তার সুমি, রাজাপুর উপজেলা মহিলা দলের সভাপতি মাহমুদা বেগম, সাধারণ সম্পাদক অর্থি আক্তার রিক্তা, কাঁঠালিয়া উপজেলা মহিলা দলের সভাপতি লিনা পারভিন, সাধারণ সম্পাদক কামরুন নাহার, নলছিটি উপজেলা মহিলা দলের সভাপতি নাজাম বেগম, সাধারণ সম্পাদক নুরুন্নাহার কবিনা, নলছিটি পৌর মহিলা দলের সভাপতি হ্যাপি বেগম, সাধারণ সম্পাদক লাবনী আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন, পৌর ও ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, ১৯৭৮ সালের ৯ সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল প্রতিষ্ঠা করেন। এবার সংগঠনটির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হলো।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের সমাপনী  দিনে স্কুল ফিডিং, পুরস্কার ও আলোচনা

ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট টাইম : ১১:৩৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬