ঢাকা ১২:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা বিদেশ যাওয়ার পথে ফের গ্রে/ফতার সুইডেন আসলাম লেনদেনের শুরুতেই দ. কোরিয়ার শেয়ারবাজার সূচক ৩ শতাংশ পতন রুশ হামলায় ইউক্রেনে নিহত ১২ এক সপ্তাহে সৌদি আরবে প্রায় ১১ হাজার প্রবাসী গ্রে/প্তার বাদাঘাট বাজারে উন্নয়নকাজের দুর্ভোগ, কাদা-পানিতে থমকে জনজীবন গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে তৃতীয় সভা বসছে আজ ঐক্যের আহ্বান এনসিপির, বিএনপির বিরুদ্ধে অঙ্গীকার ভঙ্গের অভিযোগ তুলছেন নাহিদ ইসলাম রাঙ্গামাটিতে সৌরশক্তি চালিত হিমাগার নির্মাণে চুক্তি স্বাক্ষর বাংলাদেশের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আওয়ামী লীগের অপচেষ্টার প্রতিবাদে কালীগঞ্জে বিক্ষোভ মিছিল

জুলাই জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ

প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেছেন।

আজ জুলাই জাদুঘর পরিদর্শনকালে তাকে জাদুঘরে স্বাগত জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক এহ্সান মাহমুদ।
এসময় তিনি গণভবনে পাওয়া বিভিন্ন নথির পাশাপাশি স্বৈরাচারী সরকারের সময়ে রাজনৈতিক দলগুলোর ওপর চালানো নিপীড়নের প্রমাণাদি দেখেন। এছাড়া বিডিআর হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের স্মৃতিস্মারকসহ অন্যান্য হত্যাকাণ্ডে শহীদ ব্যক্তিদের বিভিন্ন স্মৃতিস্মারক দেখেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী।

জোরপূর্বক গুম করা ব্যক্তিদের স্মৃতি এবং গুমের শিকার ভুক্তভোগীদের গোপন বন্দিশালায় নির্যাতনের কাজে ব্যবহৃত সামগ্রীও পরিদর্শন করেন। ১৬ বছরের দুঃশাসনের অংশ দেখা শেষ করে জুলাই ম্যাসাকারের বিভিন্ন ছবি, শহীদদের স্মারক এবং আর্কাইভ ঘুরে দেখেন সাইমুম পারভেজ।

তিনি বিভিন্ন সময়ে শহীদ ও আহত ব্যক্তিদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে আন্দোলনের ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর জোর দেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শাহজালাল বিমানবন্দরে ১৮টি স্বর্ণের বারসহ যাত্রী আটক, বাজারমূল্য ৩.৭৮ কোটি টাকা

জুলাই জাদুঘর পরিদর্শনে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ

আপডেট টাইম : ০৮:২২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬