ঢাকা ০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ সংসদের অধিবেশন শুরু ইরা হত্যা মামলার রায় হচ্ছে না আজ, নতুন তারিখ ঘোষণা দুঃসময়ে বিবেকের পাশে ছিলেন অক্ষয়, যা বললেন অভিনেতা সাভারে হামলার প্রতিবাদে খুলনায় এনসিপির বিক্ষোভ স্যামসাংয়ের মুনাফা বৃদ্ধিতে আস্থা ফেরেনি, এশিয়ার শেয়ারবাজারে মিশ্র প্রবণতায় দ. কোরিয়ার বাজারে পতন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের ঝুঁকির সতর্কবার্তা ব্রাজিলের বিশ্বকাপে ব্যর্থতার পরও আনচেলত্তির ওপরেই ভরসা ব্রাজিলের ইউক্রেন ও প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর চাপ নিয়ে শুরু ন্যাটো সম্মেলন রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

রাষ্ট্রপতি লন্ডন পৌঁছেছেন

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার জন্য স্থানীয় সময় গতকাল বিকেলে লন্ডন পৌঁছেছেন।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আশিকুন নবী চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাষ্ট্রপতিকে বহন করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০১) লন্ডনের স্থানীয় সময় বিকেল ৩টা ৩৬ মিনিটে হিথরো আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।

যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম বিমান বন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ লন্ডনের মুরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন।
অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: রাষ্ট্রপতি গতকাল বিমান সকাল ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটযোগে (বিজি-০০১) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ভারপ্রাপ্ত ডিন এবং ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত দেভরিম ওজতুর্ক, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ সফিউল আলম, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, পুলিশের প্রধান পরিদর্শক (আইজিপি), ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার কানবার হুসেন বোর এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমান বন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, আগামী ৮ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

এর আগে ৭৫ বছর বয়সী রাষ্ট্রপতি হামিদ চলতি বছরের মে মাসে লন্ডনে স্বাস্থ্য পরীক্ষার জন্য গিয়েছিলেন।

রাষ্ট্রপতি দীর্ঘদিন ধরে গ্লুকোমায় ভুগছেন। এছাড়াও তিনি জাতীয় সংসদের স্পিকার থাকার সময় থেকেই লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণে পাহাড় ধসে কাপ্তাই-চট্টগ্রাম সড়কে যান চলাচল বন্ধ

রাষ্ট্রপতি লন্ডন পৌঁছেছেন

আপডেট টাইম : ১০:০৭:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯