ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক স্ত্রীকে আনতে গিয়ে অভিমান, শ্রীপুরে পিকআপ চালকের মৃত্যু কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আ/সামী গ্রে/ফতার বগুড়ায় সড়ক দুর্ঘটনায় কুড়িগ্রামের বিজিবি সদস্য নিহত উলিপুরে কছিম উদ্দিনের ৩৪তম প্রয়াণবার্ষিকী উপলক্ষে ভাওয়াইয়া ও সংগীতানুষ্ঠান সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা বরিশালে বিমানবন্দরে এলাকায় ১০ কেজি গাঁজাসহ বাসযাত্রী গ্রে/প্তার ‎ ‎আইনে নিষেধ, বাস্তবে জমজমাট: পিরোজপুরে সরকারি শিক্ষকদের কোচিং বাণিজ্যের অভিযোগ

রানু কাজের লোক ছিলেন নায়ক ফারদিন খানের বাড়ির

বিনোদন ডেস্ক,সিটিজেন নিউজ: রানাঘাট স্টেশনে গান গেয়ে ভিক্ষা করতেন। সেই তিনি এখন ভারতের সবচেয়ে আলোচিত মানুষ। সবচেয়ে জনপ্রিয়ও বলা চলে। একটি ভিডিওর বদৌলতে বদলে গেল তার পুরো জীবনটাই।

বলছি রানু মণ্ডলের কথা। রানুর গান শুনে মুগ্ধ কোটি কোটি মানুষ। রানাঘাট থেকে মুম্বাইয়ে পাড়ি দিয়েছেন রানু। প্রথমে জনপ্রিয় একটি টেলিভিশন শোয়ে হাজির হন তিনি। এরপর সেখান থেকে সোজা হিমেশ রেশমিয়ার স্টুডিওতে।
হিমেশের সুর ও সঙ্গীতে একটি গানে কণ্ঠও দিয়েছেন। সেই গানের শিরোনাম ‘তেরি মেরি’। এরই মধ্যে গানটির দুটি লাইন ভাইরাল হয়ে গেছে।

রানুর সাক্ষাৎকার নিতে এখন বড় বড় গণমাধ্যম বসে থাকছে। রানুও নিজের মতো করে বলে যাচ্ছেন তার জীবনের কাহিনি। সম্প্রতি নবভারত টাইমসকে এক সাক্ষাৎকার দিতে গিয়ে রানু অদ্ভুত তথ্য দিলেন।

সেখানে তিনি জানান, এর আগে বলিউডের জনপ্রিয় পরিচালক, অভিনেতা ফিরোজ খানের বাড়িতে পরিচারিকার কাজ করতেন রানু। ফিরোজ খান ও তার ছেলে ফারদিন খান এবং ভাই সঞ্জয় খানের দেখভালের কাজ করতেন। তাদের ঘর পরিষ্কার থেকে শুরু করে তাদের সময়মতো খাবার দেওয়া, রান্না করা, সব কাজই করতে রানু মণ্ডল, যা শুনে রীতিমতো চমকে উঠছেন অনেকেই।

এদিকে রানু মণ্ডলের গান শুনে তাকে মুম্বাইয়ে একটি ৫৫ লাখ টাকায় সালমান খান ফ্ল্যাট উপহার দিয়েছেন বলে শোনা যাচ্ছে। পাশাপাশি সালমান নাকি রানুকে ‘দাবাং থ্রি’ ছবিতে গানের জন্যও প্রস্তাব দিয়েছেন।

সেই সঙ্গে বিগ বসের ঘর থেকেও নাকি রানুর কাছে প্রস্তাব এসেছে প্রতিযোগী হওয়ার জন্য। যদিও শোয়ের নির্মাতাদের তরফে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিমানবন্দরে ৪ কেজি ১৮০ গ্রাম কুশ রেখে পালালেন দুই ভারতীয় নাগরিক

রানু কাজের লোক ছিলেন নায়ক ফারদিন খানের বাড়ির

আপডেট টাইম : ১০:৪২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯