ঢাকা ০৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার রাঙ্গামাটিতে পাহাড় ধসে ১ জনের মৃত্যু সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি হলেন ফারুক আহমেদ তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত চিলমারী নদী বন্দর কর্তৃপক্ষের অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে সংসদীয় আসনের এমপি’র সতর্ক বার্তা! ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে শেষ আটে বেলজিয়াম এনআইডি সংশোধনে ৬ ক্যাটাগরির সেবা সাময়িক বন্ধ, মাঠপর্যায়ে দায়িত্ব পুনর্বণ্টন বিশ্বম্ভরপুরের অনন্তপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

দারিদ্র্য দূর করে সমতার ভিত্তিতে শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে হবে

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: দারিদ্র্য দূর করে সমতার ভিত্তিতে শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সম্ভাবনাময় ভবিষ্যৎ বিশ্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

রোববার (১ সেপ্টেম্বর) মালদ্বীপের রাজধানী মালেতে শুরু হওয়া ‘চতুর্থ সাউথ এশিয়ান স্পিকার্স সামিট’ এ তিনি এ কথা বলেন। সকালে মালেতে দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়।
এসডিজির লক্ষ্য পূরণে ‘চতুর্থ সাউথ এশিয়ান স্পিকার্স সামিট’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে তিনি বলেন, এ সম্মেলনের মাধ্যমে দক্ষিণ এশিয়ার সংসদগুলোর মধ্যে কর্মপরিকল্পনা ও অভিজ্ঞতা বিনিময়ের দ্বার উন্মোচিত হয়েছে।

শিরীন শারমিন চৌধুরী বলেন, টেকসই লক্ষ্য (এসডিজি) প্রাধান্য দিয়ে কাজ করছে বাংলাদেশ জাতীয় সংসদ। নীতি ও আইনসহ জাতীয় বাজেট প্রণয়নেও এসডিজিকে গুরুত্ব দেয়া হচ্ছে। এসডিজির বিভিন্ন কম্পোনেন্ট নিবিড় পর্যালোচনা করছেন সংসদ সদস্যরা। সেই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বাজেটের পর্যাপ্ত বরাদ্দ এবং বরাদ্দকৃত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনায় মতামত রাখছেন সংসদ সদস্যরা।

এ সম্মেলনে মালদ্বীপের স্পিকার মোহাম্মদ নাশিদ সভাপতিত্ব করেন। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সেক্রেটারি জেনারেল মার্টিন চুনগং, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের স্পিকার এ সম্মেলনে অংশ নেন। বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ওয়াসিকা আয়শা খান এমপি এ সময় উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

রাজশাহী জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই নাছিম উদ্দিন পেলেন বিশেষ পুরস্কার

দারিদ্র্য দূর করে সমতার ভিত্তিতে শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলতে হবে

আপডেট টাইম : ১২:১১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯