ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হামলার শঙ্কায় সৌদি আরব রিয়াদের কিংডম সেন্টারের অফিস বন্ধ সৌদি মুলুকিয়ত রাজতন্ত্রের বিচারহীনতা অভিবাসী নির্যাতন ও ঐতিহাসিক দ্বিমুখী নীতি মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে নির্দেশনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নবীনগরের মহেশপুরে দুই পক্ষের সংঘর্ষ, আ/হত ১৫, গ্রে/প্তার ৪ কুলা-হাঁড়ি ও তালপাখায় মাতৃত্বের গল্প, আমলাপাড়ায় ১৪৪ বছরের শারদীয় আবহ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী আবরার ফাহাদ হত্যা মামলার আপিল শুনানি ২৪ নভেম্বর যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করতে বাধা কোথায়? একাদশে ভর্তির শেষ ধাপের আবেদন শুরু ২৬ অক্টোবর অন্যায়-অত্যাচার পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি

কুলা-হাঁড়ি ও তালপাখায় মাতৃত্বের গল্প, আমলাপাড়ায় ১৪৪ বছরের শারদীয় আবহ

আধুনিক আলো ঝলমলে জৌলুস আর কৃত্রিমতার এ যুগে নারায়ণগঞ্জের আমলাপাড়ায় যেন বসেছে আবহমান গ্রাম-বাংলার রূপকথা।

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে ইট-কাঠের শহরের বুকে দেশীয় ও প্রাকৃতিক উপাদানের নিপুণ কারুকাজে ফুটিয়ে তোলা হয়েছে অনাবিল বাঙালিয়ানা। কুলা, চাটাই, তালপাখা, মাটির তৈরি সরা, হাঁড়ি আর কড়ির বিন্যাসে সেজে উঠেছে আমলাপাড়া সার্বজনীন পূজামণ্ডপ। আর এ অনুষঙ্গগুলোর ভেতরে পরম মমতায় ফুটিয়ে তোলা হয়েছে সৃষ্টির সর্বশ্রেষ্ঠ বন্ধন, ‘মা’।

নারায়ণগঞ্জের আমলাপাড়া গলিতে ঢুকতেই চোখে পড়ে নজরকাড়া দৃশ্য, প্রবেশপথ থেকে শুরু করে প্রতিমার বেদি পর্যন্ত যেন প্রতিটি পরতে পরতে জড়িয়ে আছে মাতৃত্বের গল্প। দুর্গোৎসবের প্রাক্কালে বিশাল এ আয়োজন ইতিমধ্যেই পুরো নারায়ণগঞ্জ শহর জুড়ে সাড়া ফেলে দিয়েছে।

এবারের মণ্ডপসজ্জার মূল প্রতিপাদ্য রাখা হয়েছে ‘মা’। শুধু স্বর্গীয় দেবী দুর্গা নয়, বরং যে গর্ভধারিণী মায়ের জঠরে মানুষের জন্ম, যাঁর পরম স্নেহে সন্তান বেড়ে ওঠে, সেই মায়ের অসীম ত্যাগ ও জীবনযাত্রার চিত্র ভেসে উঠেছে মণ্ডপের দেয়ালগুলোতে। মণ্ডপের বিভিন্ন অংশে তুলে ধরা হয়েছে বিশেষ কিছু বার্তা ও উপদেশবাণী। সেখানে মনে করিয়ে দেওয়া হয়েছে, মায়ের নির্দেশিকা ও পরামর্শ মেনে যেন সন্তানরা পথ চলে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

হামলার শঙ্কায় সৌদি আরব রিয়াদের কিংডম সেন্টারের অফিস বন্ধ

কুলা-হাঁড়ি ও তালপাখায় মাতৃত্বের গল্প, আমলাপাড়ায় ১৪৪ বছরের শারদীয় আবহ

আপডেট টাইম : ০৪:৫৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬