ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনসেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে কাটলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হাসান মাহমুদবিদ্যুৎ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক সুরক্ষা জোরদারই সরকারের অর্থনৈতিক সংস্কারের লক্ষ্য: তিতুমীর ধামইরহাটে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাডী বিতরন আল আরবে দুই বাংলাদেশীকে হত্যাকারি ইসলামের শত্রু সৌদি গোত্রবাদি কুফরি সালমানের সেঞ্চুরিতে শুভ সূচনা পাকিস্তানের দুর্গাপূজার বার্তা সর্বজনীন, সকল সম্প্রদায়ের: রিজভী তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম ত্রিশালে দুর্গাপূজার নিরাপত্তা তদারকিতে প্রশাসন-পুলিশ চাঁদপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি

সালমানের সেঞ্চুরিতে শুভ সূচনা পাকিস্তানের

সালমান আঘার সেঞ্চুরিতে জয় দিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু করেছে স্বাগতিক পাকিস্তান।

গতরাতে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে পাকিস্তান ৩৭ রানে হারিয়েছে শ্রীলংকাকে। সালমান ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। টুর্নামেন্টের আরেক দল ইংল্যান্ড।

রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩২ রানে দুই ওপেনারকে হারায় পাকিস্তান। ফখর জামান ১৬ ও সাইম আইয়ুব ৭ রানে ফিরেন।

তৃতীয় উইকেটে ৭৪ রানের জুটিতে শুরুর ধাক্কা সামাল দেন বাবর আজম ও অভিষিক্ত সাদ বেগ। বাবর ৪৫ ও বেগ ৩৯ রানে আউট হন।

দলীয় ১১৮ রানের মধ্যে তাদের বিদায়ের পর হাসান নাওয়াজের সাথে ৯৭ এবং আরাফাত মিনহাসকে নিয়ে ৬৪ রানের জুটিতে পাকিস্তানকে বড় সংগ্রহ এনে দেন সালমান। ৪৯.৫ ওভারে ৩০৫ রানে ইনিংস শেষ করে পাকিস্তান।

হাসান ৩৭ ও মিনহাস ১৮ রান করলেও, ৫৪ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন সালমান। ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ শতকের দেখা পেলেন তিনি। শেষ পর্যন্ত ১০টি চার ও ১টি ছক্কায় ৯০ বলে ১০৭ রানের ইনিংস খেলেন তিনি।

পেসার ইশান মালিঙ্গা ৪ উইকেট নেন।

জবাবে পাকিস্তানী পেসারদের দারুণ বোলিংয়ে ৯১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলংকা। আভিস্কা ফার্নান্দো ৫, কামিন্দু মেন্ডিস ৪৪, অধিনায়ক কুশল মেন্ডিস ১৮ ও সাহান আরাচ্চিগে ৩ রান করেন।

পঞ্চম উইকেটে ১০৭ বলে ১১৯ রানের জুটিতে শ্রীলংকাকে লড়াইয়ে ফেরান পাভান রত্নানায়েকে ও জানিথ লিয়ানাগে।

কিন্তু তাদের বিদায়ের পর ব্যাটিং ধসে ৪৮.১ ওভারে ২৬৮ রানে গুটিয়ে যায় শ্রীলংকা। ১৫ রানে শেষ ৫ উইকেট হারায় লংকানরা। ৬ চার ও ২ ছক্কায় রত্নানায়েকে সর্বোচ্চ ৭৯ এবং লিয়ানাগে ৫ চারে ৬০ রান করেন।

পাকিস্তান অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি ৩টি, নাসিম শাহ-হারিস রউফ ও ফাহিম আশরাফ ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন সালমান।

আগামীকাল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

জনসেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে কাটলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হাসান মাহমুদবিদ্যুৎ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে

সালমানের সেঞ্চুরিতে শুভ সূচনা পাকিস্তানের

আপডেট টাইম : ০১:৩১:১২ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬