ঢাকা ১২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের দুর্বৃত্তদের ছিটানো বিষে মারা গেছে সাড়ে ৪ লাখ টাকার পোনা কাপ্তাই লেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার ফিলিস্তিনিদের দুর্ভোগ বিশ্বের জন্য লজ্জার: মিশরের কোচ হোসাম হাসান ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের “ময়মনসিংহে মায়ের শ্লীলতাহানির ক্ষোভে রুবেল হত্যা, গ্রেপ্তার ৪” মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে শুরু হলো ‘গ্র্যান্ড আমেরিকান ফুড ফেস্টিভ্যাল কুড়িগ্রামে আধুনিক হাঁস পালন সম্প্রসারণে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, বাড়ছে খামারিদের আগ্রহ হিসাবে গড়মিলের অভিযোগে আলোচনায় বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়

‘ডোরিয়ান’ সব লণ্ডভণ্ড করে দিতে পারে

সর্বোচ্চ ক্যাটাগরি ৫ ঝড়ে রূপ নিয়েছে আটলান্টিকে সৃষ্ট সামুদ্রিক ঝড় ‘ডোরিয়ান’। বর্তমানে ঝড়টি আটলান্টিকের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র বাহামার দিকে এগিয়ে যাচ্ছে। এর চোখ বিস্তৃত রয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফ্লোরিডা থেকে ক্যারোলিনা পর্যন্ত। এ ঝড়ের প্রভাবে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে অসংখ্য ঘর-বাড়ি।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, এক সপ্তাহ ধরে ঝড়টি বিভিন্ন সময়ে তার গতিপথ পরিবর্তন করেছে। প্রথমে ঝড়ের আঘাতস্থল পুয়োর্তে রিকোর কথা বলা হলেও পরে তা পরিবর্তন হয়ে যায়। ধীরগতি প্রতিনিয়ত এর গতিপথ পরিবর্তনের পাশাপাশি শক্তি বাড়িয়েছে। সবশেষ যা সর্বোচ্চ ক্যাটাগরি ৫-এ পৌঁছেছে।

‘ডোরিয়ান’কে পৃথিবীপৃষ্ঠে এ বছরের সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড় হিসেবেও আখ্যা দেওয়া হয়েছে। ঝড়ের এ অবস্থাকে ‘সবচেয়ে খারাপ এবং ঘরবাড়ি মাটিতে মিশিয়ে দেওয়া ও ভবন ধ্বংসস্তূতে পরিণত’ করাকে বোঝায়। ক্যাটাগরি ৫ ঝড়ের বাতাসের গতিবেগ হয় ঘণ্টায় ১৫৭ মাইল বা তার বেশি।

ঝড়ের তীব্র বাতাসের প্রভাবে ১৫ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার সর্তকতাও জারি করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন বিমানবন্দর।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

গাজা পরিচালনাকারী প্রশাসনিক পর্ষদ বিলুপ্তির ঘোষণা হামাসের

‘ডোরিয়ান’ সব লণ্ডভণ্ড করে দিতে পারে

আপডেট টাইম : ১২:৩৭:১৫ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯