ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শাহনূর যুক্তরাষ্ট্রের অতিথি

অনলাইন ডেস্ক, সিটিজেন নিউজ: কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর ফিরছেন নতুন একটি গান নিয়ে। এই গানের শিরোনাম ‘ভালোবাসি ভালোবাসি’। মৌলিক গানটির কথা লিখেছেন প্রদীপ সাহা। সুর ও সংগীত করেছেন রাজেশ। গানের কথার সঙ্গে তাল মিলিয়ে নির্মাণ করা হয়েছে একটি মিউজিক ভিডিও। সেখানে মডেল হয়েছেন ‘হাজার বছর ধরে’ ছবির ‘আম্বিয়া’খ্যাত চিত্রনায়িকা শাহনূর। ভিডিওটি এরই মধ্যে সিডি প্লাস এন্টারটেইনম্যান্ট’র ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

এদিকে সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কেও নাসাকলসিয়ামে শুরু হয়েছে ৩৩তম ফোবানা সম্মেলন। সম্মেলনেই সম্মানিত অতিথি হিসেবে যোগ দিতে আমেরিকায় রয়েছেন চিত্রনায়িকা শাহনূর।

এরই মধ্যে গত ২৯ আগস্ট তিনি আমেরিকায় পৌঁছেছেন। সঙ্গে ছিলেন চিত্রনায়ক ওমর সানি। শাহনূর জানান, ফোবানা সম্মেলনে অংশগ্রহণ শেষে তিনি সেখানে চ্যারিটি শোতেও অংশ নেবেন। প্রায় ২০ দিন সময় কাটিয়ে তিনি ঢাকায় ফিরবেন।

শাহনূর বলেন, ‘দেশের বাইরে ফোবানা সম্মেলন প্রবাসী বাঙালিদের সবচেয়ে বড় আসরের একটি। এমন একটি আসরে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকতে পারাটা শিল্পী হিসেবে অবশ্যই গর্বের। এ সম্মেলন শেষে আমি চ্যারিটি শোতেও অংশ নেব। শিল্পী হিসেবে মানুষের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকেই আমি এতে অংশ নিতে যাচ্ছি।’

প্রসঙ্গত, শাহনূর চলচ্চিত্রে ও নাটকে অভিনয়ের পাশাপাশি বর্তমানে আওয়ামী রাজনীতিতেও বেশ সক্রিয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শাহনূর যুক্তরাষ্ট্রের অতিথি

আপডেট টাইম : ১২:৪৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯