ঢাকা ০১:১১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর থেকে সিফাত নামে এক কিশোর নিখোঁজ টানা ৭ দিন হিলি স্থল বন্দরের আমদানি রপ্তানি বন্ধ থাকার পর আবারও শুরু ইতালির রোম ও মিলানে বিক্ষোভের প্রস্তুতি, কঠোর নিরাপত্তাব্যবস্থা পঞ্চগড়ে মামলার বেড়াজালে অতিষ্ঠ গ্রামবাসী পু/লিশ সুপারের কাছে গণঅভিযোগ শাল্লায় এক পরিবারে তিন প্রতিবন্ধীকে নিয়ে চরম কষ্টে জীবনযাপন করেছন পিতামাতা ইরানে বড় ধরনের সামরিক অভিযান ফের শুরুর ইঙ্গিত যুক্তরাষ্ট্রের, বলছেন বিশেষজ্ঞরা ত্যাগের নামই ইসলামী আন্দোলন, ভোগের নয় — শার্শায় এমপি মাওলানা আজীজুর রহমান বহরা ইউনিয়নবাসীর পাশে থাকার অঙ্গীকার নিয়ে দেশে ফিরলেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব শাহ্ মো: নূরুল হক দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যশোরে নিহত ৩ এনআইডি সংশোধনে ইসির বড় অগ্রগতি, ৬৪ লাখের বেশি আবেদন নিষ্পত্তি

ত্যাগের নামই ইসলামী আন্দোলন, ভোগের নয় — শার্শায় এমপি মাওলানা আজীজুর রহমান

তরিকুল ইসলাম,
বিশেষ প্রতিনিধি:

“ত্যাগের নামই ইসলামী আন্দোলন, ভোগের নাম নয়। বিগত ৩০০ বছরেও আমাদের সামনে এমন ঐতিহাসিক সুযোগ আর আসেনি। তাই এই সুযোগকে কাজে লাগিয়ে আমরা সবাই মিলেমিশে কাজ করলে ইনশাআল্লাহ্‌ সামনে ইসলামী আন্দোলনের অভূতপূর্ব অগ্রগতি হবে। আগামী দিনে সত্য ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।”
আজ (২৩ অক্টোবর ২০২৬) বিকাল ৩:৩০ মিনিটে শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এক বিশাল সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব গুরুত্বপূর্ণ কথা বলেন ৮৫ যশোর-১ আসনের জনপ্রিয় সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান এম.পি.।
সমাবেশে প্রধান অতিথির ভাষণে সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান এমপি উপস্থিত নেতা-কর্মী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, জনগণের আস্থা অর্জন ও দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার মাধ্যমেই সংগঠনের ভিত্তি সুদৃঢ় হবে। সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে সততা, নিষ্ঠা ও আমানতদারিতার সাথে কাজ করে যাওয়ার জন্য তিনি উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
উলাশী ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা শেরশাহ-এর সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আলমগীর হোসেনের সুনিপুণ পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার রেজাউল করিম এবং উলাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আমিরুল ইসলাম।
প্রধান অতিথি মাওলানা আজীজুর রহমান এমপি-র উপস্থিতি ও সময়োপযোগী বক্তব্যে স্থানীয় নেতা-কর্মী ও উপস্থিত সুধীজনদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উলাশী ইউনিয়নের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তি, সুধীজন এবং জামায়াত কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর থেকে সিফাত নামে এক কিশোর নিখোঁজ

ত্যাগের নামই ইসলামী আন্দোলন, ভোগের নয় — শার্শায় এমপি মাওলানা আজীজুর রহমান

আপডেট টাইম : ১২:০০:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬