ঢাকা ০৩:২১ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এবারের পূজায় কেউ নিরাপত্তাহীনতায় ভোগেনি : পূজা উদযাপন ফ্রন্ট নরসিংদী জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট প্রস্তুত, চালু হলেই মিলবে নিরবচ্ছিন্ন সেবা আইপিএল প্রশ্নে মুখ খুললেন ধোনি, নিজেকে বললেন ‘পুরোনো ভিন্টেজ গাড়ি’ বিক্ষোভ ঠেকাতে মিলান শহরে সেনা মোতায়েন করছে ইতালি সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার মেট্রোরেল স্টেশনগুলোতে আধুনিক নিরাপত্তা সরঞ্জাম স্থাপনের সিদ্ধান্ত চিকিৎসাধীন ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি স্পেন-যুক্তরাজ্য সফরে যাচ্ছেন শামা ওবায়েদ জাপানের জেরার কাছ থেকে এলএনজি কেনার প্রস্তাব আলোচনা চট্টগ্রামের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা, সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে

নরসিংদী জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট প্রস্তুত, চালু হলেই মিলবে নিরবচ্ছিন্ন সেবা

নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে একটি পিএসএ অক্সিজেন প্ল্যান্ট। এর নির্মাণকাজ শেষ হয়েছে গত ২৫ আগস্ট। তবে এখনও রোগীদের অক্সিজেন সরবরাহে এটি ব্যবহার করা যাচ্ছে না।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, সেন্ট্রাল অক্সিজেন লাইনের সঙ্গে সংযোগ স্থাপন করা গেলে শুধু নরসিংদী জেলা হাসপাতাল নয়, জেলার অন্যান্য সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সের অক্সিজেনের চাহিদাও এই প্ল্যান্টের মাধ্যমে পূরণ করা সম্ভব হবে।

সরকারি হাসপাতালগুলোতে কম খরচে নিরবচ্ছিন্ন মেডিকেল অক্সিজেন সরবরাহের লক্ষ্যে দেশের ২২ জেলায় ২৯টি পিএসএ অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করা হয়েছে।

গ্লোবাল ফান্ডের অর্থায়নে এবং ইউএনওপিএস বাংলাদেশের তত্ত্বাবধানে এসব প্ল্যান্ট নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১৭০ কোটি টাকা।

এরই অংশ হিসেবে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে স্থাপন করা হয় প্ল্যান্টটি। এতে অক্সিজেন উৎপাদন এবং সিলিন্ডারে ভরার সক্ষমতা রয়েছে। কিন্তু হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন লাইনের সঙ্গে সংযোগ না থাকায় উৎপাদিত অক্সিজেন ওয়ার্ডগুলোতে সরবরাহ করা যাচ্ছে না।

প্রকল্প-সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন জেলায় স্থাপিত এসব প্ল্যান্টে কর্মরত ১৫৩ জনের চাকরির মেয়াদ বাড়ানো ও তাদের চাকরি স্থায়ীকরণের বিষয়েও স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরকে জানানো হয়েছে।

নরসিংদী সদর উপজেলার বাসিন্দা রবিউল ইসলাম (৩৩) বলেন, কোটি কোটি টাকা ব্যয়ে নির্মাণ শেষ করার পরও যদি প্রয়োজনীয় সংযোগের অভাবে একটি অক্সিজেন প্ল্যান্ট চালু করা না যায়, তাহলে এর মাধ্যমে সরকারের বিনিয়োগের কাঙ্ক্ষিত সুফল নিশ্চিত হবে না। আমরা আশা করবো, যাতে সরকার এ বিষয়ে দ্রুত উদ্যোগ গ্রহণ করেন।

প্ল্যান্টের টেকনিশিয়ান অনিক রায় বলেন, দুই ধাপে আমাদের চাকরির মেয়াদ বাড়ানো হয়েছে। আমরা চাকরি নিয়ে অনিশ্চয়তার মধ্যে আছি। তবে প্ল্যান্ট স্থাপনের কারিগরি কাজ শেষ হয়েছে। সেন্ট্রাল লাইনের সঙ্গে সংযোগ স্থাপন করা হলেই সাধারণ মানুষ এর সুবিধা পাবে।

প্ল্যান্টের অপারেটর মো. মুহিবুল্লাহ বলেন, সেন্ট্রাল লাইনের সঙ্গে সংযোগ স্থাপনের পর কোনো কারণে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেলেও এই প্ল্যান্টের মাধ্যমে ১৫ থেকে ২০ দিনের জন্য অক্সিজেন সরবরাহের ব্যাকআপ রাখা সম্ভব। এখন সবচেয়ে জরুরি হলো সেন্ট্রাল লাইনের সঙ্গে সংযোগ দেওয়া।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, প্ল্যান্টটির সঙ্গে সেন্ট্রাল অক্সিজেন লাইনের সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আগামী দুই মাসের মধ্যে সংযোগ দেওয়ার কথা জানিয়েছে।

নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান বাসসকে বলেন, আমরা অচিরেই সংযোগ স্থাপনের চেষ্টা করছি। সংযোগ স্থাপন করা হলে আমাদের প্ল্যান্ট থেকে জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে।

তিনি বলেন, প্ল্যান্টটি গত ২৫ আগস্ট নির্মাণ শেষ হয়েছে। অচিরেই রোগীরা এর সুফল ভোগ করবেন বলে আমরা আশা করছি।

প্রকল্প-সংশ্লিষ্টরা বলছেন, পিএসএ প্ল্যান্ট চালু হলে স্থানীয়ভাবে উৎপাদিত অক্সিজেন ব্যবহারের কারণে সরকারের ব্যয় কমবে। এছাড়া জরুরি পরিস্থিতিতে হাসপাতালগুলোতে অক্সিজেনের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সহজ হবে।

ইউএনওপিএসের সহকারী পরিচালক হাসান আলী বাসসকে বলেন, আমরা অক্সিজেন প্ল্যান্টগুলোকে সেন্ট্রাল লাইনের সঙ্গে সংযোগ দেওয়ার চেষ্টা করছি। এ কাজে নিয়োজিত কর্মীদের চাকরির সুরক্ষার বিষয়টিও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

এবারের পূজায় কেউ নিরাপত্তাহীনতায় ভোগেনি : পূজা উদযাপন ফ্রন্ট

নরসিংদী জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট প্রস্তুত, চালু হলেই মিলবে নিরবচ্ছিন্ন সেবা

আপডেট টাইম : ০২:১০:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬