ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ৩ লাখ ছাত্রী পাবে সাইকেল, মান যাচাইয়ে চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী কালিয়াকৈরে মজুরি বোর্ডের ১৭হাজার টাকা প্রত্যাখ্যান করে ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবি শ্রমিকের কড়াইলে মাদকবিরোধী অভিযান: ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার, পলাতক দুই অভিযুক্ত লস অ্যাঞ্জেলেসে ‘বাংলার বিজয় বহর’-এর ২০২৬–২৭ সালের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন পবিপ্রবি’র জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান। নরসিংদীর শিবপুরে ১০ শিক্ষার্থীকে বেধরক পেটানোর অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে রোগে আক্রান্ত অসহায় মো. ফারুক হোসেনের চিকিৎসার জন্য হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক সংগঠন উজ্জ্বল স্মৃতি সংসদ এনভিডিয়ার শীর্ষ পদে ফিরলেন জেনসেন হুয়াং

উৎসবমুখর পরিবেশে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

জেলার সদর উপজেলাধীন বালুখালী ইউনিয়নের বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে ২৩তম দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে ও বিকালে দুই পর্বে ধর্মীয় ভাবগাম্ভীর্যে অনুষ্ঠিত দানোত্তম কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন, সাবেক পার্বত্যমন্ত্রী অ্যাড. দীপেন দেওয়ান এমপি।

কঠিন চীবর দান উপলক্ষে বুদ্ধপূজা, বুদ্ধ মূর্তিদান, সংঘদান, অষ্টপরিস্কার দান, কঠিন চীবর দান, কল্পতরু দান, পঞ্চশীল প্রার্থনাসহ নানা বিধ দানীয়যজ্ঞ সম্পাদন করা হয়।

ভগবান বুদ্ধের জয়ধ্বনি দিয়ে দুপুরে গোটা বিহার প্রাঙ্গণে কঠিন চীবর ও কল্পতরু প্রদক্ষিণ করে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দূর-দূরান্ত থেকে অগণিত পূণ্যার্থী এ ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। মুখর হয়ে উঠে পুরো বিহার এলাকা।

এ সময় উপস্থিত ছিলেন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুভাস চন্দ্র চাকমা, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সাবেক মূখ্য সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, বিহার পরিচালনা কমিটির সভাপতি রমেশ চাকমা, তক্ষশীলা বনবিহার পরিচালনা কমটির সভাপতি মিরন খীসা, সাবেক বালুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় গিরি চাকমা প্রমুখ।

ধর্মীয় অনুষ্ঠানে ভগবান বুদ্ধের অমৃতময় বাণীর ধর্মদেশনা প্রদান করেন পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ ও সংঘরাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত শ্রদ্ধালঙ্কার মহাথেরো, বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত পাঞা তিষ্য ভিক্ষু, মৈত্রী বিহারের ভদন্ত শীলা নন্দ মহাস্থবির, রাজ বিহারের ভিক্ষু ভদন্ত শীলপাল মহাথেরো।

উল্লেখ্র, কঠিন চীবর দান ভগবান বুদ্ধের সময়ে ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা এবং সুতা থেকে বেইন বুনে কঠিন চীবরে পরিণত করে দান করা হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

উৎসবমুখর পরিবেশে রাঙ্গামাটিতে কঠিন চীবর দানোৎসব

আপডেট টাইম : ০৬:১৮:০২ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬