মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ডেনমার্কে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই, এগিয়ে বিদায়ী প্রধানমন্ত্রী জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী ইতিহাসের শিক্ষা লাগাতারভাবে চর্চা করবে সরকার : তথ্যমন্ত্রী গণহত্যা দিবস পালন উপলক্ষে গৃহীত জাতীয় কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালকের সাক্ষাৎ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে হবে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট যুদ্ধাপরাধে দন্ডিত ব্যক্তিদের নামে শোক প্রস্তাব জাতীয় সংসদ কলঙ্কিত হয়েছে ময়মনসিংহ নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারী গ্রেফতার -৩ সব লোভ লালসার উর্ধে থেকে উন্নয়ন মূলক কাজ করতে হবে ; আবুল কালাম এমপি ফোরাতুন্নাহার প্যারিস: ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে এক অবিনাশী নাম

ইসি ভবনে আগুনের তদন্তে ৬ সদস্যের কমিটি গঠন

  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩১৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ: রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন (ইসি) ভবনে আগুনের ঘটনায় ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ইসি।

আগুন লাগার কারণ ও উৎস নির্ধারণ, আগুন লাগায় ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ এবং ভবিষ্যতে এই ধরনের আগুন যাতে না লাগে, সে বিষয়ে সুপারিশ করবে এই কমিটি।
সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে ইসির উপসচিব (সাধারণ সেবা) রাশেদুল ইসলাম সই করা এক নথি থেকে এ তথ্য জানা যায়।

আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে কমিটিকে। তদন্ত কমিটির সভাপতি করা হয়েছে ইসির অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমানকে এবং সদস্য সচিব করা হয়েছে সহকারী সচিব (সেবা-২) খ ম আরিফুল ইসলামকে।

কমিটির অন্য চার সদস্য হলেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম, গণপূর্তের ই/এম বিভাগ-৮ এর নির্বাহী প্রকৌশলী আব্দুল হালিম, গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী শাহ ইয়ামিন-উল-ইসলাম ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের প্রতিনিধি (পরিচালকের নিচে নয়)।

নথিতে বলা হয়, ইসি সচিবালয়ের বেসমেন্ট-১-এ রোববার আনুমানিক রাত ১০টা ৫০ মিনিটে হঠাৎ আগুন লাগে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ, উৎস, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও ভবিষ্যতে এ ধরনের আগুন যাতে না ঘটে সে লক্ষ্যে সুপারিশ প্রণয়নসহ আগুনের ঘটনায় এই তদন্ত কমিটি গঠন করা যেতে পারে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য মতে, তারা ১১টা ৬ মিনিটে নির্বাচন কমিশন ভবনে আগুন লাগার তথ্য পান। ১১টা ১০ মিনিটে ঘটনাস্থলে এসে আগুন নেভাতে শুরু করেন। এ সময় তাদের ১২টি ইউনিটে ১০০ জন কর্মী কাজ করেন। ১২টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সাড়ে ১২টায় তারা আগুন নিভিয়ে ফেলেন।
ঘটনার পর ইসি সচিব মো. আলমগীর জানান, ভবনটিতে ৪ হাজার ৫০০ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) রয়েছে। বেসমেন্টেও কিছু ইভিএম ছিল। আগুন লাগার ফলে সেখানে খাকা কিছু ইভিএমের ক্ষতি হয়েছে। তবে বেসমেন্টে কত ইভিএম মেশিন ছিল, তা বলতে পারেননি তিনি।

ইসির নিরাপত্তাকর্মীদের কয়েকজন জানান, সেখানে থাকা কিছু কাগজপত্রেরও ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com