ঢাকা ০৪:১৩ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দিনাজপুরের বিরামপুরে নাগরিক দুর্ভোগ নিরসনে ৮ দফা দাবি, স্মারকলিপি পেয়ে ঢাকা মোড় পরিদর্শনে ইউএনও জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি মোজাম্মেলকে গ্রেফতার দেখানোর আদেশ ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ যাত্রাবাড়ী থানার অভিযানে গ্রেফতার ১৩ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমান ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দিনাজপুরে শীতের আগমনে খেজুর গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ ইনানীতে নলকূপ খননকালে গ্যাস উদগীরণ, আগুন নিয়ন্ত্রণে ১৫ দিন লাগতে পারে: পেট্রোবাংলা উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ বিএনসিসি প্লাটুনের সাপ্তাহিক ড্রিল ক্লাস অনুষ্ঠিত ও নবনিযুক্ত সামরিক প্রশিক্ষককে বরণ

মুজিবনগর সীমান্তে স্বর্ণের বারসহ আ/টক ২

মেহেরপুরের মুজিবনগর সীমান্তে অভিযান চালিয়ে ৩২টি স্বর্ণের বারসহ ২ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার স্বর্ণের ওজন ৩ কেজি ৯৪১ গ্রাম।

এর আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৩৫ লাখ ১৯ হাজার ৩৫৫ টাকা।

আটকরা হলেন-মুজিবনগর উপজেলার সোনাপুর নতুনপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মো. আসাদুল (৫০) ও মাদারের ছেলে জুয়েল হোসেন (৩০)।

গতকাল রোববার দুপুরে মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের নাগারবিল এলাকা থেকে তাদের আটক করা হয়।

চুয়াডাঙ্গা বিজিবি ব্যাটালিয়ন-৬ এর অধিনায়ক লে.কর্নেল মো. নাজমুল হাসান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্তের পিলার- ১১০ এর প্রায় ৭শ’ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগারবিল এলাকায় অবস্থান নেয়। দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ব্যাগ হাতে সীমান্তের পথে দুই ব্যক্তিকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা ব্যাগ ফেলে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের আটক করে ব্যাগ তল্লাশি করে ৩২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, আটকদের মুজিবনগর থানায় হস্তান্তর এবং উদ্ধার স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরামপুরে নাগরিক দুর্ভোগ নিরসনে ৮ দফা দাবি, স্মারকলিপি পেয়ে ঢাকা মোড় পরিদর্শনে ইউএনও

মুজিবনগর সীমান্তে স্বর্ণের বারসহ আ/টক ২

আপডেট টাইম : ১১:২৯:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬