রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার এলাকার বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতরা হলো— মো. আলাউদ্দিন (৩৩), মোহাম্মদ মাসুদ (২৪), মোছা. জামিলা আক্তার (২৭), আব্দুল্লাহ নূর জামিল (৪০), মো. মাসুদ রানা ওরফে বাপ্পি, ফেরদৌস (২৮), মো. রাহাত (২৬), মেহেদী হাসান (২০), রাব্বি (১৯), ওয়াজকুরুনী (২১), মো. উজ্জ্বল (১৯), মো. মোহামিন উদ্দিন হায়দার (৪৫) ও মো. লিমন (২০)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 
















