ঢাকা ০৪:০৩ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তির আগেই আন্তর্জাতিক স্বত্ব বিক্রিতে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’ রোনালদোকে নিয়ে সংশয়, পর্তুগাল দলে নতুন বিপদ মৃত্যুঝুঁকি পেরিয়ে এবার ৩ দেশে দীর্ঘ সফরে পোপ দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির মানবতার কল্যাণে আশরাফ রাজিয়া ফাউন্ডেশন — মুর্শেদুল ইসলাম লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন দিনাজপুরের বিরামপুরে উপজেলায় দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত জেলা কমিটিকে সংবর্ধনা কেশবপুরে দীঘির পানিতে অর্ধগলিত নারী ও পুরুষের মরদেহ উদ্ধার বালীগাঁও মধ্যপাড়া যুব সমাজের উদ্যেগে বালীগাঁও প্রিমিয়ার লীগ ক্রিকেট বিপিএল সিজন -৫ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

দিনাজপুরের বিরামপুরে উপজেলায় দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত জেলা কমিটিকে সংবর্ধনা

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি নং-১১৬৭)-এর নবনির্বাচিত জেলা কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দুপুরে বিরামপুর ঢাকা মোড়স্থ চাংপাই চাইনিজ রেস্টুরেন্টে বিরামপুর স্ট্যান্ড কমিটির উদ্যোগে এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ফজলুল রাব্বি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাইয়ুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত জেলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, বিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট মিঞা শিরন আলমসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শ্রমিক দলের নেতৃবৃন্দ এবং শ্রমিক সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতি ও পরিবহন ব্যবস্থার অন্যতম চালিকাশক্তি। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, স্বার্থ সংরক্ষণ এবং তাদের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিকদের অধিকার আদায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার পাশাপাশি পারস্পরিক ঐক্য, সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।
আলোচনা সভার একপর্যায়ে নবনির্বাচিত জেলা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। এ সময় শ্রমিক সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানটির আয়োজন করে বিরামপুর স্ট্যান্ড কমিটি। সার্বিক সহযোগিতা ও আয়োজনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন কমিটির সাধারণ সম্পাদক মোঃ মুকুল সরকার।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মুক্তির আগেই আন্তর্জাতিক স্বত্ব বিক্রিতে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

দিনাজপুরের বিরামপুরে উপজেলায় দিনাজপুর মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত জেলা কমিটিকে সংবর্ধনা

আপডেট টাইম : ১১:৪১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬