ঢাকা ০৫:০৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্রমেই বাড়ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আতঙ্কে, বাড়ছে অনিশ্চয়তা দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল চালককে কুপিয়ে ছিনতাই, অভিযোগের পর পরই ছিনতাইকারী গ্রেফতার পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মুক্তির আগেই আন্তর্জাতিক স্বত্ব বিক্রিতে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’ রোনালদোকে নিয়ে সংশয়, পর্তুগাল দলে নতুন বিপদ মৃত্যুঝুঁকি পেরিয়ে এবার ৩ দেশে দীর্ঘ সফরে পোপ দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির মানবতার কল্যাণে আশরাফ রাজিয়া ফাউন্ডেশন — মুর্শেদুল ইসলাম লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন

মুক্তির আগেই আন্তর্জাতিক স্বত্ব বিক্রিতে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে নতুন রেকর্ড গড়েছে। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপিতে, যা ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্ব বিক্রির ক্ষেত্রে এখন পর্যন্ত সর্বোচ্চ অঙ্ক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে সিনেমাটির।

এদিকে ভারতের একাধিক প্রযোজনা সংস্থা দেশের বক্স অফিসে সাফল্য পেলেও আন্তর্জাতিক বাজারে শাহরুখের অবস্থান এখনো আলাদা। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ‘কিং’ সিনেমার আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপিতে।

ভারতীয় সিনেমার ক্ষেত্রে বিদেশি স্বত্ব বিক্রির অঙ্কে এটি নতুন রেকর্ড। এই প্রথম কোনো ভারতীয় সিনেমার বিদেশি পরিবেশনা স্বত্বের দাম ১০০ কোটি রুপির গণ্ডি ছাড়াল। শাহরুখ খানের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিজ এন্টারটেইনমেন্টের কাছ থেকে ১৮ মিলিয়ন ডলারের বিনিময়ে ‘কিং’ সিনেমার আন্তর্জাতিক স্বত্ব কিনে নিয়েছে ফারাস ফিল্মস।

এর আগে শাহরুখ খানের সিনেমা আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে ছিল যশরাজ ফিল্মস। তবে এবার সেই দায়িত্ব পেয়েছে ফারাস ফিল্মস। এর আগে প্রভাস অভিনীত ‘সাহো’ সিনেমার বিদেশি পরিবেশনার দায়িত্বও সামলেছিল প্রতিষ্ঠানটি। তবে বড় অঙ্কের এ চুক্তির পরও ‘কিং’ সিনেমার সামনে রয়েছে কঠিন লক্ষ্য।

কারণ এর আগে বাদশাহ শাহরুখ খানের ‘জিরো’ সিনেমার ব্যর্থতার পর কয়েক বছর বড়পর্দা থেকে দূরে ছিলেন তিনি। তবে আবার ফিরে টানা তিন ব্যবসাসফল ছবি উপহার দেওয়ার মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন— কেন শাহরুখ খানকে বাদশাহ বলা হয়?

২০২৩ সালে ‘পাঠান’ সিনেমার সাফল্য দিয়ে তিনি তা প্রমাণ করেছেন। এরপর একই বছর ‘জওয়ান’—পরপর দুই সিনেমার সাফল্যে আবারও বক্স অফিসে নিজের রাজত্ব প্রতিষ্ঠা করেন। এবার শাহরুখ আসছেন ‘কিং’ বেশে। এবার তার লক্ষ্য—আগের রেকর্ড অতিক্রম করা। আর আন্তর্জাতিক বক্স অফিসে ৩৫০ থেকে ৩৭৫ কোটি রুপি আয় করতে পারলেই ছবিটি তার আগের দুই সিনেমার রেকর্ড ছাড়ানোর পথে এগোবে।

‘পাঠান’ ও ‘জওয়ান’—দুটি সিনেমাই আন্তর্জাতিক বাজারে প্রায় ৪০০ কোটি রুপির কাছাকাছি ব্যবসা করেছিল। ফলে এবার বাদশাহর লড়াই অন্য কারও সঙ্গে নয়, নিজের সাফল্যের সঙ্গেই।

উল্লেখ্য, ‘কিং’ পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘পাঠান’-এর পর এই ছবির মাধ্যমে দ্বিতীয়বার একসঙ্গে কাজ করছেন তারা।

ছবিটিতে শাহরুখ ছাড়াও আরও অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, রাঘব জুয়াল, সৌরভ শুক্লা প্রমুখ।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ক্রমেই বাড়ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আতঙ্কে, বাড়ছে অনিশ্চয়তা

মুক্তির আগেই আন্তর্জাতিক স্বত্ব বিক্রিতে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

আপডেট টাইম : ০৩:৫৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬