ঢাকা ০৫:১১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ক্রমেই বাড়ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আতঙ্কে, বাড়ছে অনিশ্চয়তা দক্ষিণ কেরানীগঞ্জে মোটরসাইকেল চালককে কুপিয়ে ছিনতাই, অভিযোগের পর পরই ছিনতাইকারী গ্রেফতার পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন মুক্তির আগেই আন্তর্জাতিক স্বত্ব বিক্রিতে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’ রোনালদোকে নিয়ে সংশয়, পর্তুগাল দলে নতুন বিপদ মৃত্যুঝুঁকি পেরিয়ে এবার ৩ দেশে দীর্ঘ সফরে পোপ দেশের যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির মানবতার কল্যাণে আশরাফ রাজিয়া ফাউন্ডেশন — মুর্শেদুল ইসলাম লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কালিয়াকৈরে থেমে থেমে চলছে শ্রমিক-পুলিশ সংঘর্ষ ১৫ কিলোমিটার জুড়ে আটকে আছে যানবাহন

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

পিরোজপুর প্রতিনিধি:
‎আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার মধ্য দিয়ে পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হয়েছে দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। দুই বছরের পথচলা পেরিয়ে তৃতীয় বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সাংবাদিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আয়োজনটি পরিণত হয় সাংবাদিকদের এক মিলনমেলায়।
‎রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাসির উদ্দিন। সঞ্চালনা করেন দৈনিক বাংলাদেশ বাণীর নিজস্ব প্রতিবেদক জাকির হোসেন।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক জনপথ প্রতিদিনের প্রকাশক মো. নাঈম তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মনির চৌধুরী, স্বেচ্ছাসেবী সংগঠন পজিটিভ পিরোজপুরের সভাপতি হাবিবুর রহমান, পিরোজপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক তামিম সরদার এবং চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি শাফিউল মিল্লাতসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।

‎বক্তারা বলেন, সংবাদপত্র শুধু সংবাদ প্রকাশের মাধ্যম নয়, এটি সমাজের দর্পণ। মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা, সম্ভাবনা ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরার পাশাপাশি অন্যায়-অনিয়মের বিরুদ্ধে জনমত গঠনে সংবাদমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই সত্যনিষ্ঠ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হবে।

‎তাঁরা আরও বলেন, নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মধ্যেও একটি সংবাদপত্রের নিয়মিত প্রকাশনা অব্যাহত রাখা সহজ কাজ নয়। এ জন্য প্রয়োজন পেশাদারত্ব, নিষ্ঠা, সাহস ও নিরপেক্ষতা। পাঠকের বিশ্বাস ও ভালোবাসা অর্জনের মধ্য দিয়েই একটি সংবাদমাধ্যম প্রকৃত সাফল্য লাভ করে। দৈনিক বাংলাদেশ বাণী আগামী দিনেও বস্তুনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে গণমানুষের পত্রিকা হিসেবে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

‎আলোচনা সভা শেষে অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত অতিথি ও সাংবাদিকেরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘ পথচলা কামনা করেন। শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময়ের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
‎

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ক্রমেই বাড়ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আতঙ্কে, বাড়ছে অনিশ্চয়তা

পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক বাংলাদেশ বাণীর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

আপডেট টাইম : ০৪:৩২:২০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬