বিশেষ প্রতিনিধি:
“মানুষ মানুষের জন্য, মানবতার কল্যাণে আমরা” — এই স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করেছে আশরাফ রাজিয়া ফাউন্ডেশন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আমতলী ৬ নং ওয়ার্ডের অসহায় ও গরীব পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিয়েছে মানবিক ও সামাজিক সংগঠনটি।
আশরাফ রাজিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মুর্শেদুল ইসলাম একান্ত সাক্ষাৎকারে বলেন, “সমাজের প্রতি আমাদের সকলের কিছু দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে। মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের জন্যই আমাদের স্বপ্নের পথচলা — আশরাফ রাজিয়া ফাউন্ডেশন।”
তিনি আরও বলেন, বড়হাতিয়া আমতলীতে অনেক অসহায় ও দিনমজুর রয়েছে। তাদের মুখে হাসি ফোটাতে প্রথম পর্যায়ে ২৫ পরিবারের মাঝে মাসিক অনুদান দেওয়া হবে, যার মাধ্যমে তারা পরিবার-পরিজন নিয়ে দু’বেলা খাবার খেতে পারবেন। আজকের অনুষ্ঠানে আমার গর্ভধারিণী মা মোছাম্মৎ রাজিয়া বেগম নিজেই ফাউন্ডেশনের শুভ সূচনা করেন।
ফাউন্ডেশনের লক্ষ্য — সমাজের অসহায় পরিবারের পাশে দাঁড়ানো, গরীব মেয়ের বিয়েতে সহায়তা, শীতবস্ত্র বিতরণ, বিধবা ভাতা, চিকিৎসা সহায়তা, বৃক্ষরোপণ সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করা।
তিনি সকলের আন্তরিক দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 











