ঢাকা ০৫:০০ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন দিনাজপুরের বিরামপুরে নাগরিক দুর্ভোগ নিরসনে ৮ দফা দাবি, স্মারকলিপি পেয়ে ঢাকা মোড় পরিদর্শনে ইউএনও জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি মোজাম্মেলকে গ্রেফতার দেখানোর আদেশ ধামইরহাটে ৮০ জন দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ যাত্রাবাড়ী থানার অভিযানে গ্রেফতার ১৩ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমান ও তার স্বার্থ-সংশ্লিষ্টদের সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধ শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী দিনাজপুরে শীতের আগমনে খেজুর গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা কেশবপুরে জমি নিয়ে বিরোধ ও সীমানা প্রাচীর ভাঙচুরের অভিযোগ ইনানীতে নলকূপ খননকালে গ্যাস উদগীরণ, আগুন নিয়ন্ত্রণে ১৫ দিন লাগতে পারে: পেট্রোবাংলা

জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি মোজাম্মেলকে গ্রেফতার দেখানোর আদেশ

২০২৪ সালের জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় মো. শামীম মিয়া নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হককে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানো শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বাদী মো. শামীম মিয়া রাজধানীর ভাটারা থানাধীন ১০০ ফুট রাস্তা এলাকায় আন্দোলনে যোগ দেন। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে চারটি গুলি লাগে। ওই ঘটনায় ২০২৫ সালের ২২ জানুয়ারি ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেন তিনি।

উল্লেখ্য, গত বছরের ৫ অক্টোবর রাজধানীর নিকেতন থেকে বি এম মোজাম্মেল হককে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এরপর থেকে তিনি কারাগারে আটক আছেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এড. নুরুল ইসলাম নুরুলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ জেলা বিএনিপর সংবাদ সম্মেলন

জুলাই হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি মোজাম্মেলকে গ্রেফতার দেখানোর আদেশ

আপডেট টাইম : ০৩:৪৫:৫৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬