বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
প্রশাসনের নাকের ডগায় কেরানীগঞ্জে চলছে সালশার নামে “নেশার পিনিক”এর দোকান। ঢাকার অঘোষিত ‘ডন’ আ.লীগ নেতা শেখ বাদল এখনো অধরা প্রধানমন্ত্রীকে শোক জানিয়ে মালদ্বীপের প্রেসিডেন্টের চিঠি কুকুরের ক্যানসার ঠেকাতে নিজেই বানালেন ভ্যাকসিন, চমকে দিলেন মালিক জাবি শিক্ষার্থী হত্যা মামলায় স্বামী ফাহিম কারাগারে বাংলাদেশ দল কেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি, তদন্ত করবে ক্রীড়া মন্ত্রণালয় দর্শকপ্রিয় অভিনেতা শামস সুমন আর নেই নওগাঁয় পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি উদ্বোধন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য : ড. শরীফ ভুঁইয়া রাসিক পরিচ্ছন্নকর্মীরা পেলেন প্রধানমন্ত্রীর ইদ উপহার

দেশের বাজারে কমল স্বর্ণের দাম

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৩২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক,সিটিজেন নিউজ:দেশের বাজারে কমল স্বর্ণের দাম। গেল আগস্ট মাসে টানা চারবার বাড়ানোর পর অবশেষে স্বর্ণের দাম কমানো ঘোষণা দিয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সব মানের স্বর্ণে প্রতি ভরিতে এক হাজার ১৬৬ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে সংগঠনটি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাজুস এ তথ্য জানিয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) থেকে স্বর্ণের এ নতুন দাম কার্যকর হবে।
এর আগে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সর্বোচ্চ পর্যায়ে রয়েছে বলে দাবি করে আগস্ট মাসের ৬, ৮, ১৯ ও ২৭ তারিখ স্বর্ণের দাম বাড়ায় বাজুস।

নতুন দাম অনুযায়ী ভরি প্রতি স্বর্ণে ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে। তবে অপরিবর্তিত রয়েছে রুপার দাম।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণ ৫৬ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট ৫৪ হাজার ৫২৯ এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪৯ হাজার ৫১৩ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি কমে দাঁড়াবে ২৯ হাজার ১৬০ টাকা। আর প্রতি ভরি ২১ ক্যারেট রুপার (ক্যাডমিয়াম) দাম পূর্বের নির্ধারিত ৯৩৩ টাকাই বহাল রাখা হয়েছে।

সারা দেশের স্বর্ণের দোকানগুলোতে মঙ্গলবার ১০ সেপ্টেম্বর পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৫৮ হাজার ২৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৫৫ হাজার ৬৯৫ এবং ১৮ ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি ৫০ হাজার ৬৮০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া সনাতন পদ্ধতিতে স্বর্ণ ৩০ হাজার ৩২৬ টাকা আর রুপা ৯৩৩ টাকায় বিক্রি হচ্ছে।

বাজুসের সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা জানান, দেশের স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে সঙ্গে ওঠা নামা করে। আন্তর্জাতিক বাজারে কিছুটা হ্রাস পাওয়ায় দেশীয় বুলিয়ন মার্কেটেও স্বর্ণের মূল্য হ্রাস পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com