শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’

সরকারি ব্যবস্থাপনার সব হাজি দেশে ফিরেছেন

  • আপডেট টাইম : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩০৭ বার পঠিত

বিশেষ প্রতিবেদক, সিটিজেন নিউজ: সরকারি ব্যবস্থাপনার সব হাজি দেশে ফিরেছেন। সর্বশেষ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুটি ফ্লাইটের ৮০৬ জন হাজি মদিনা পর্ব শেষ করে আজ জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। এর মধ্য দিয়ে ২০১৯ (১৪৪০ হিজরি) সালের সরকারি ব্যবস্থাপনার হাজিদের সব ফ্লাইট শেষ হয়।

ধর্ম মন্ত্রণালয় প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল পর্যন্ত সর্বমোট ১ লাখ ১ হাজার ২০০ জন দেশে ফেরেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ১৪৪টি ও সৌদি এয়ারলাইন্স পরিচালিত ১৫২টিসহ মোট ২৯৬টি ফ্লাইটে দেশে ফেরেন তারা।

উল্লেখ্য, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর সর্বমোট ১ লাখ ৭ হাজার ১৫২ জন বাংলাদেশি সৌদি আরব যান। তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৫২ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ২০ হাজার হজযাত্রি ছিলেন।

গত ১০ আগস্ট পবিত্র হজ পালিত হয়। ১৭ আগস্ট থেকে ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। আগামী ১৫ সেপ্টেম্বর ফিরতি হজ ফ্লাইট শেষ হবে। ওইদিন বেসরকারি ব্যবস্থাপনার সব হাজি দেশে পৌঁছাবেন।

চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে সর্বমোট ১১৭ জন হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১০০ ও নারী ১৭ জন। হাজিদের মধ্যে মক্কায় ১০২ জন, মদিনায় ১৩ জন ও ২ জন জেদ্দায় মৃত্যুবরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com