রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
ভালো বেতনের চাকুরির দেওয়ার প্রলোভন দেকিয়ে নোয়াখালীর যুবক কে কালীগঞ্জে ডেকে এনে অপহরণ করে মুক্তি পনের জন্য নির্যাতন চার যুবক আটক স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে বিরল সাহসিকতার সম্মাননাপদক পেলেন আদাবর থানার ওসি জাহিদুল ইসলাম নেপথ্যে নায়েব আব্দুল হাই সিকদার বাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসে ডিজিটাল ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার। উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ

হাফেজি মাদরাসায় প্রাণ গেল ২৬ শিক্ষার্থীর

  • আপডেট টাইম : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩১৮ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:আফ্রিকার দেশ লাইবেরিয়ার একটি হাফেজি মাদরাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৬ শিক্ষার্থী ও দুই শিক্ষকের প্রাণহানি ঘটেছে। বুধবার দেশটির রাজধানী মনোরোভিয়ার পাশের পেনেসভিলে এলাকার একটি হাফেজি মাদরাসায় অগ্নিকাণ্ডে এই প্রাণহানি ঘটে।

স্থানীয় পুলিশের কর্মকর্তা মোসেস কার্টার বলেছেন, বুধবার ভোররাতে ওই মাদরাসার একটি ডরমিটরিতে আগুনের সূত্রপাত হয়। এই ডরমিটরিতে মাদরাসার শিক্ষার্থীরা ঘুমাতেন। গভীর রাতে আগুনের সূত্রপাত হওয়ায় প্রাণহানি বেশি হয়েছে।

দেশটির প্রেসিডেন্টের অফিসের এক কর্মকর্তা বলেছেন, আগুনে কমপক্ষে ২৬ ক্ষুদে শিক্ষার্থী ও তাদের দুই শিক্ষক মারা গেছেন। আগুনে পুড়ে প্রাণ হারানো শিক্ষার্থীদের বয়স ১০ থেকে ২০ বছরের মধ্যে।
তিনি বলেন, ভোর রাতের দিকে শিক্ষার্থীরা কুরআন মুখস্ত করছিলেন। এমন সময় আগুন ছড়িয়ে পড়ে। আগুনের কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় আগুনে পুড়ে যাওয়া শিক্ষার্থীদের মরদেহ সাদা ব্যাগে ভরে বের করে আনা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com