সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মিরপুরে আমিনুল হকের ব্যতিক্রমী উদ্যোগ: পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় মিললো সাইকেল ইরান যুদ্ধ শেষে চুক্তিতে রাজি হতে প্রস্তুত নন ট্রাম্প খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ সন্ত্রাসী খবির মোল্লা গ্রুপের ৭ সদস্য আটক শ্যামপুরে ডিএসসিসির মাসব্যাপী পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু পবিত্র রমজানে অধিকাংশ খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রয়েছে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রীদের নিয়ে অপতথ্য প্রচার শনাক্ত : বাংলাফ্যাক্ট কারিগরি-মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীদের আর্থিক অনুদানের আবেদন আহ্বান ইউএনজিএ সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী নোয়াখালীতে ২০০জন হাফেজকে সংবর্ধনা দেন ইসলামী ছাত্রশিবির গোদাগাড়ীতে পরকীয়া প্রেমের টানে চুরি সোনা ও নগদ টাকাসহ পুত্রবধূ ও তার প্রেমিক গ্রেফতার

ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব পাকিস্তানের

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
  • ২৯৪ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক: আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত। ক্রমাগত সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে ভারতের ডেপুটি হাই কমিশনারকে তলব করেছে পাকিস্তান। তাদের দাবি সীমান্ত ক্রমশ উত্তপ্ত হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের জন্যই।

মাত্র একদিন আগেই যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ আনে ভারত। রোববার ভারতের বেশ কিছু গ্রাম লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ভারতীয় এক কর্মকর্তা জানিয়েছেন, রোববার জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় কামান ও হালকা অস্ত্র দিয়ে হামলা চালিয়ে পাকিস্তান। এই ঘটনায় ছয় বেসামরিক আহত হয়েছে। এদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশুও রয়েছে।

সোমবার ভারতের ডেপুটি হাই কমিশনার গৌরব আলুওয়ালিয়াকে তলব করে পাকিস্তান জানিয়েছে, ভারতীয় সেনারা ক্রমাগত সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করছে। ভারতের গোলাগুলিতে পাকিস্তানের ১৩ বছর বয়সী এক শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।

পাক পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশী জানিয়েছেন, ২৮ ও ২৯ সেপ্টেম্বর ভারতীয় সেনারা বিনা প্ররোচণায় গুলি চালিয়েছে। নিকিয়াল ও রাখচিকরি সেক্টর লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে তিনজন গুরুতর আহত হয়েছেন। পাকিস্তানের দাবি, ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত ১৯৭০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ভারত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com