শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
উজ্জীবন টেকপাথ’ প্রোগ্রামে ১৫ তরুণকে বৃত্তি ওরিয়েন্টেশন। জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে

যুক্তরাজ্য যাচ্ছেন শিল্পমন্ত্রী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৩৫৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাওয়া ‘তৃতীয় বিট্রিশ বাংলাদেশি বিজনেস অ্যাওয়ার্ড-২০১৯’ পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাজ্যে যাচ্ছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। বুধবার (৯ অক্টোবর) সকালে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

শিল্প মন্ত্রণালয় থেকে জানানো হয়, ১০ অক্টোবর বার্মিংহামের হকলে সার্কাস রোডে অবস্থিত বিংলে হলে এ পুরস্কার বিতরণ করা হবে। এতে শিল্পমন্ত্রী প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

যুক্তরাজ্যভিত্তিক বিট্রিশ বাংলাদেশিদের সংগঠন দেশ ফাউন্ডেশন ইউকে এ অনুষ্ঠানের আয়োজন করছে। এতে যুক্তরাজ্য, ইউরোপ ও বাংলাদেশের বরেণ্য উদ্যোক্তা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, কূটনীতিক, ব্যবসায়ী নেতা, মিডিয়া ব্যক্তিত্বসহ সহস্রাধিক প্রতিনিধি উপস্থিত থাকবেন।

যুক্তরাজ্যে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের বিভিন্ন অর্জন এবং ব্রিটিশ অর্থনীতিতে তাদের গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৫ সালে এ পুরস্কার চালু করা হয়। প্রথমবারের মতো আয়োজিত ওই অনুষ্ঠানে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন উপস্থিত ছিলেন। এবার তৃতীয়বারের মতো এ পুরস্কার প্রদান করা হচ্ছে। আশা করা হচ্ছে, এর ফলে ব্রিটিশ এবং বাংলাদেশের অর্থনীতিতে ব্রিটিশ বাংলাদেশিদের অবদান জোরদার হবে। পাশাপাশি এ অনুষ্ঠান ইউরোপীয় ইউনিয়নসহ বিশ্ব সম্প্রদায়ের কাছে বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বাংলাদেশের সাম্প্রতিক আর্থ-সামাজিক অগ্রগতির বিবরণ তুলে ধরবেন। তিনি দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে ১০০টি অর্থনৈতিক অঞ্চল স্থাপন, গভীর সমুদ্রবন্দর নির্মাণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন, সড়ক, রেল ও নৌ যোগাযোগ অবকাঠামোর উন্নয়নসহ বিনিয়োগ সহায়ক পরিবেশ সৃষ্টিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে আলোকপাত করবেন।

শিল্পমন্ত্রী ১১ অক্টোবর লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের চ্যান্সেরি ভবনে ব্যবসায়ীদের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কিত সংলাপে অংশ নেবেন। এর ফলে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্র প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com