শনিবার, ২০ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জীবন্ত মানুষকে খাচ্ছে পোকা, খবর পেয়ে ছুটে গেলেন সাংসদ এসএম জাহাঙ্গীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় রাখা ১৮৮ গ্রাম হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেফতার শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ

পাটজাত শিল্পপ্রতিষ্ঠানের আয়কর কমলো

  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০১৯
  • ৩৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: পাটজাত পণ্য উৎপাদনে নিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানের আয়কর কমিয়ে সর্বোচ্চ ১০ শতাংশ নির্ধারণ করেছে সরকার। এনবিআর সূত্রে জানা গেছে, পাটজাত পণ্যের কোম্পানি ছাড়া অন্য খাতের কোম্পানির এ করহার ২৫ শতাংশ থেকে ৪৫ শতাংশ নির্ধারণ করা আছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার ৩ অক্টোবর স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স, ১৯৮৪ এর ক্ষমতাবলে সরকার পাটজাত দ্রব্য উৎপাদনে নিয়োজিত কোনো শিল্পপ্রতিষ্ঠানের কেবল উক্ত শিল্প হতে অর্জিত আয়ের ক্ষেত্রে ২০২০-২১, ২০২১-২২ এবং ২০২২-২৩ করবর্ষের জন্য প্রযোজ্য আয়করের হার নিম্নরূপে হ্রাস করে নির্ধারণ করা হলো।

এগুলো হচ্ছে- কোম্পানি করদাতার ক্ষেত্রে আয়করের হার হবে ১০ শতাংশ; এবং কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে আয়করের সর্বোচ্চ হার হবে ১০ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com