শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
শিবপুরে খাবারের নামে প্যাকেজ গ্রামীণ হোটেল এন্ড রেস্টুরেন্টের হাতিয়ার ঢালচরে চাঁদাবাজি ও ভূমি দখলের প্রতিবাদে মানববন্ধন তাহিরপুরে ইয়াবা ব্যবসায়ীর বাপ-চাচার নাম প্রকাশ, সংবাদকর্মীকে হুমকির অভিযোগ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান প্রত্যাবাসন: জাতিসংঘে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে টুম্পার নির্দেশনায় মামুনুর রশীদের নাটক ‘অমানুষ’ বিশ্বকাপ থেকে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হাইতির অস্ট্রেলিয়ায় প্রথম এইচ৫এন১ শনাক্ত, বার্ড ফ্লু এখন সব মহাদেশে এক ভিসাতেই ২২ দেশ চাটখিলে সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পুকুর খননে রাস্তা ক্ষতিগ্রস্ত হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি এমপি লিটনের

আগামীকাল থেকে ৭২ ঘণ্টার সিএনজি ধর্মঘট

  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯
  • ৩২৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক: ভাড়া বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে ৭২ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছে ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আগামীকাল মঙ্গলবার থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এই ধর্মঘট চলবে।

রোববার (১৩ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এই ধর্মঘটের ঘোষণা দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ পিন্টু।

ধর্মঘটের কারণ ব্যাখ্যা করে তিনি জানান, রাইড শেয়ারিংয়ের নামে ওভাই, পাঠাও, উবারের অবৈধ গাড়ি সড়কে চলছে। অথচ গ্যাসের দাম চারবার বাড়লেও তাদের ভাড়া বাড়েনি। তাই তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন।

তাদের দাবিগুলো হলে- রাইড শেয়ারিং সার্ভিসের অনুমোদনপ্রাপ্ত গাড়ির তালিকা ট্রাফিক পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা, প্রথম দুই কিলোমিটারে ভাড়া ৮০ টাকা, পরবর্তী প্রতি কিলোমিটারে ৩০ টাকা, ওয়েটিং চার্জ প্রতি মিনিট ৪ টাকা করা এবং মালিকের দৈনিক জমা আনুপাতিক হারে বাড়ানো।

সংগঠনটির সভাপতি সোহেল রানাসহ সিএনজি মালিক ও শ্রমিক নেতারা এই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com