ঢাকা ০৯:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা  আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন চেয়ে জাহাঙ্গীর হোসেন আবেদনপত্র ও রাজনৈতিক মামলা সহ জীবন বৃত্তান্ত জমা দিলেন পলাশবাড়ীর এসিল্যান্ড ও পৌর প্রশাসক আল ইয়াসা রহমানকে বিদায়ী সংবর্ধনা জয়ের পথ খুঁজে বের করব, ইউনাইটেডে কঠিন শুরুর পর পচেত্তিনোর প্রত্যয় কার্যকর সংসদ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান ডেপুটি স্পিকারের হাসিনার সাবেক উপপ্রেস সচিব সাখাওয়াত মুনসহ ৩ জন কারাগারে ১ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী মোহনা টিভির সাবেক সিইও তসলিম গ্রেপ্তার

বিমানের সিবিএ নির্বাচনে শ্রমিক লীগের জয় লাভ

জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সিবিএ নির্বাচনে এবারও বিমান শ্রমিক লীগ জয় লাভ করেছে। এ নিয়ে টানা তৃতীয়বারের মতো বিজয়ী হয়েছে মশিকুর রহমান- মন্তাছার রহমানের প্যানেল।

নির্বাচনে মশিকুর রহমান ও মন্তাছার রহমান নেতৃত্বাধীন বিমান শ্রমিক লীগ (রেজি. নং- ২০২৫) ১ হাজার ৬২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। অন্যদিকে সাজ্জাদ ইজাজ পরিষদের বিমান এমপ্লয়িজ ইউনিয়ন পেয়েছে ২০২ ভোট আর শাহজাহান পরিষদের বিমান শ্রমিক ইউনিয়ন পেয়েছে ১২৮ ভোট। মোট ২ হাজার ২০৫ ভোটারের মধ্যে ১ হাজার ৯৭১ জন ভোটার ভোট দিয়েছেন।

এর আগে বুধবার সকালে ভোটগ্রহণ শুরু হয়। সভাপতি পদে মশিকুর রহমান ও মন্তাছার সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিবিএ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বিমানের প্রধান কার্যালয় বলাকাসহ বেশ কয়েকটি কেন্দ্রে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিমানের ১৯টি ইউনিয়নে একযোগে চলে ভোটগ্রহণ। ১৯টি ইউনিয়নের মধ্যে শুধু ঢাকায়ই ১০টি; বাকিগুলো ঢাকার বাইরে।

এবারের নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীতে অনাগত সন্তানের পিতৃত্ব ও ন্যায় বিচারের দাবীতে রাইট প্রটেকশন এন্ড লিগ্যাল এইড ফাউন্ডেশনের সংবাদ সম্মেলন

বিমানের সিবিএ নির্বাচনে শ্রমিক লীগের জয় লাভ

আপডেট টাইম : ১২:৫৯:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯